Monday, March 16, 2026

ফের অ.শান্ত ভাঙড়! তৃণমূল কর্মীদের বে.ধড়ক মা.রধর নওশাদ বাহিনীর, চলল গু.লিও

Date:

Share post:

ফের অশান্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। এবার তৃণমূল কর্মী সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল আইএসএফ-এর (ISF) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের খড়গাছি এলাকায়। পুলিশ সূত্রে খবর, এদিন দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তৃণমূলের (TMC) অভিযোগ, এদিন সকালে নিজেদের এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। আচমকাই তাঁদের বাধা দেয় নওশাদ বাহিনী। ঘটনায় ৪ তৃণমূল কর্মী আহত হন বলে খবর। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের পাশাপাশি গুলি চালানো হয় বলে অভিযোগ।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় এখনও পুলিশ টহল দিচ্ছে বলে খবর। ঘটনার পরই তড়িঘড়ি আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসার পর সরাসরি তাঁদের কলকাতার সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে খবর। আহতদের মধ্যে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি পরিবারের।


spot_img

Related articles

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...