Friday, April 3, 2026

৮ বছর পর অবশেষে উদ্ধার বায়ুসেনার বিমানের ধ্বংসা.বশেষ! কীভাবে মিলল খোঁজ?

Date:

Share post:

২০১৬ সালে ২৯ জনকে নিয়ে নিখোঁজ হয়েছিল ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান। জানা গিয়েছিল, চেন্নাইয়ের উপকূলের কাছে বঙ্গোপসাগরে ওই বিমান ভেঙে পড়েছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তার ধ্বংসাবশেষ তখন মেলেনি। ৮ বছর পর চেন্নাই উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে অবশেষে বায়ুসেনার বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল।

৮ বছর আগে ২০১৬ সালের ২২ জুলাই চেন্নাইয়ের তাম্বারান এয়ারবেজ থেকে সকাল সাড়ে ৮টায় উড়েছিল বায়ুসেনার এএন-৩২ বিমানটি। ওই বিমানটিতে ছিলেন ২৯ জন। সকাল ১১টা ৪৫ নাগাদ পোর্ট ব্লেয়ারে নামার কথা ছিল। কিন্তু বিমানটি ওড়ার ১৬ মিনিট পর পাইলটের শেষ বার্তা ছিল ‘সব ঠিক আছে’। কিন্তু ২৩ হাজার ফুট উচ্চতায় ওঠার পর তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। অবশেষে আট বছর পর মিলল ওই বিমানের ধ্বংসাবশেষ।

কীভাবে এই বায়ুসেনার বিমানের খোঁজ মিলল?

বায়ুসেনার এএন-৩২ বিমানটি খুঁজতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেন টেকনোলজি একটি ‘অটোনোমাস ইউটিলিটি ভেহিকল’ তৈরি করে। এই যন্ত্রটি সমুদ্রের ৩হাজার ৪০০ মিটার গভীরে ‘মাল্টি-বিম সোনার’ এবং ‘সিন্থেটিক অ্যাপার্চার সোনার’ এবং হাই রেজ়োলিউশন-এর ছবির মাধ্যমে খোঁজাখুঁজি করছিল। তখনই চেন্নাই উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে বিমানের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, তল্লাশির সময় এইউভি যন্ত্রটির ছবিগুলি দেখে বোঝা যায় ৮ বছর আগে নিখোঁজ হয়ে বিমান এটি। তা ছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশেন টেকনোলজি জানিয়েছে, যে জায়গায় বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে, আগে কখনও ওই জায়গায় কোনও বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেনি। তাদের বিশ্বাস, ধ্বংসাবশেষটি বায়ুসেনার এএন-৩২ বিমানেরই।

আরও পড়ুন- এখনই পদক্ষেপ নয়! খু.নের মামলায় সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তি নিশীথের

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...