Thursday, June 25, 2026

ইডি অভিযান নিয়ে বিজেপিকে তো.প কুণালের

Date:

Share post:

ইডি অভিযান নিয়ে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, ইডি অভিযানের নেপথ্যে বিজেপির পূর্বপরিকল্পিত চক্রান্ত তা দিনের আলোর মতোই স্পষ্ট।বিজেপিকে এক হাত নিয়ে তাঁর মন্তব্য, আবার ইডির তল্লাশি এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে। পুরো ঘটনাটাই ঘটেছে বিজেপির অঙ্গুলিহেলনে। বিজেপির তৈরি করে দেওয়া প্রতিহিংসার রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তীদের বাড়িতে রেইড হচ্ছে। তৃণমূল মুখপাত্রের যুক্তি, পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সিকে পৌঁছে দিচ্ছে এবং এজেন্সিকে দিয়ে অভিযানের নামে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা চালাচ্ছেন মানুষের মনে। বিজেপি নিজেদের অক্ষমতা এবং দুর্বলতা ঢাকতেই যে এই পথ নিয়েছে, জনসমক্ষে তাও যুক্তি দিয়ে তুলে ধরেছে তৃণমূল।

উত্তর ২৪ পরগনার দমদম ও বসিরহাটে সুজিত বসুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাপস রায় তৃণমূলের রাজ্যস্তরের তো বটেই, উত্তর ২৪ পরগনাতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে। সেই কারণেই দু’জনকে টার্গেট করেছে বিজেপি। যাতে ব্যস্ত রাখা যায় তাঁদের। তৃণমূল মুখপাত্রের কথায়, আসলে রাজনৈতিকভাবে লড়তে না পেরে কখনও সিবিআই, কখনও ইডি আবার কখনও বা এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি।

প্রাসঙ্গিকভাবেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তুলেছেন সেই যুক্তিসঙ্গত প্রশ্ন, সিবিআইয়ের এফআইআরে নাম থাকা সত্ত্বেও কেন তল্লাশি চালানো হচ্ছে না গদ্দারের বাড়িতে? সারদা-নারদায় গদ্দার যে অভিযুক্ত তা আবারও মনে করিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র। তাঁর অভিযোগ, তৃণমূল নেতাদের বাড়িতে রেইডে গিয়ে অভব্য ব্যবহার করছে ইডি।

আরও পড়ুন- ৮ বছর পর অবশেষে উদ্ধার বায়ুসেনার বিমানের ধ্বংসা.বশেষ! কীভাবে মিলল খোঁজ?

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...