Tuesday, June 23, 2026

ফের বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের! শীতের ইনিংস তবে শেষ রাজ্যে?

Date:

Share post:

খাতায় কলমে পৌষ কিন্তু ঠান্ডা তেমন নেই বললেই চলে, বড়দিন, বর্ষবরণেও ছিটেফোটা ঠাণ্ডা ছিল না। তবে গত দু-তিন দিনে খানিকটা শীতের দেখা মিলতেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।আর বৃষ্টি হলে শীতের পথে বাধা তৈরি হবে বলাই বাহুল্য। আবহাওয়া দফতর জানিয়েছে,পশ্চিম হিমালয় থেকে ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকে আগামী ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, ১৬ জানুয়ারি অর্থাৎ, মঙ্গলবার হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জেলায়। ১৭ জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতায়। এ ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়।

জানুয়ারি মাস পড়ে গেলেও চেনা শীতের দেখা মেলেনি চলতি মরসুমে। তাপমাত্রার পারদ ঘোরাফেরা করেছে ১৬ থেকে ১৭ ডিগ্রির আশপাশে। কিন্তু শুক্রবার থেকে কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রা কমেছে তিন ডিগ্রি সেলসিয়াস। এর ফলে কনকনে শীতের আমেজ অনুভূত হয়েছিল। কিন্তু তা যে দীর্ঘস্থায়ী হচ্ছে না, হাওয়া অফিসের বৃষ্টির পূর্বাভাসে তেমনই ইঙ্গিত।

আরও পড়ুন- ৮ বছর পর অবশেষে উদ্ধার বায়ুসেনার বিমানের ধ্বংসা.বশেষ! কীভাবে মিলল খোঁজ?

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...