Saturday, April 4, 2026

এএফসি এশিয়ান কাপের আগে টিম ইন্ডিয়াকে বিশেষ বার্তা নীরজের

Date:

Share post:

আগামিকাল এএফসি এশিয়ান কাপে যাত্রা শুরু করবে ভারতীয় দল।প্রথম ম্যাচে ভারতের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। তার আগে প্রস্তুতিতে ব্যস্ত ইগর স্টিম্যাচের দল। তবে তার আগে সুনীল ছেত্রীদের উজ্জীবিত করলেন টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া। পাশাপাশি দেশবাসীর কাছে অনুরোধ করলেন টিম ইন্ডিয়ার পাশে থাকতে।

ভারতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় নীরজ বলেন, ‘‘এএফসি এশিয়ান কাপের জন্য ভারতীয় দলকে আমার শুভেচ্ছা। দেশবাসীর কাছে অনুরোধ ভারতীয় দলকে সমর্থন করুন। ওরা কঠিন পরিশ্রম করেছে। আমার আশা, ভারতীয় দল ভাল ফল করবে।”

এদিকে এএফসি এশিয়ান কাপে যাত্রা শুরু করার আগে ভারতীয় দলের কোচর প্রধান চিন্তা যদিও ফুটবলারদের চোট। গত ৬ ডিসেম্বর মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সাহাল আব্দুল সামাদ। চোটের কারণে তাঁরপর থেকে তিনি মাঠের বাইরে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেও সাহালের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁর জায়গায় অনিরুদ্ধ থাপা বা ব্রেন্ডন ফার্নান্দেসের মধ্যে কাউকে খেলাতে পারেন ইগর। যদিও এই নিয়ে এখনো কিছু জানাননি স্টিম্যাচ। অস্ট্রেলিয়া ছাড়াও ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে উজবেকিস্তান এবং সিরিয়া। এএফসি এশিয়ান কাপে যে ভারত সহজ গ্রুপে নেই টিম ইন্ডিয়া তা মানছেন গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু। এই নিয়ে তিনি বলেন, ‘‘আমাদের গ্রুপটা সহজ নয়। কঠিন লড়াই হবে।

আরও পড়ুন- আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়ে নজির গড়লেন রোহিত, শূন্যরান করেও গড়লেন সেঞ্চুরির রেকর্ড

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...