Wednesday, June 24, 2026

মেট্রো সফরে চালু নয়া নিয়ম, বাতিল হতে পারে টোকেন!

Date:

Share post:

কাজের দিনে ব্যস্ত সময়ে কিংবা ছুটির মেজাজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যানজট এড়িয়ে পৌঁছে যাওয়ার অন্যতম বড় মাধ্যম কলকাতা মেট্রো (Kolkata Metro)। স্মার্ট কার্ড কিংবা টোকেন ব্যবহার করে সবকটি মেট্রো রুটে যাতায়াত করেন যাত্রীরা। কিন্তু এবার টিকিটের নিয়মে নয়া পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। না জানলে সফর কালে সমস্যায় পড়তে পারেন আপনি। নতুন পদ্ধতিতে টিকিট কাটার ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রোর(East West Metro) সব স্টেশনেই চালু হল কিউআর কোডযুক্ত (QR Code base ticket) কাগজের টিকিট। ধীরে ধীরে বাতিল হতে চলেছে টোকেন সিস্টেম।

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (Center for Railway Information Systems) টিকিট কেটে মেট্রো শহরের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করতে চলেছে। নতুন টিকিট সিস্টেম সফল করতে গ্রিন লাইনের বিভিন্ন স্টেশনের সমস্ত AFC-PC গেট আপগ্রেড করা হয়েছে। এবার থেকে যাত্রীরা সব মেট্রো স্টেশনের কাউন্টার থেকে পেপার বেসড QR Code টিকিট কেটে ইস্ট-ওয়েস্ট করিডরের যে কোনও স্টেশনে যাতায়াত করতে পারবেন৷ মাঝে কিছুদিনের জন্য শিয়ালদহ স্টেশনে (Sealdah Station) এটি পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছিল। যাত্রীদের তরফে বিপুল সাড়া মেলায় এই করিডোরের গোটা অংশ জুড়ে পেপার বেসড কিউআর কোডযুক্ত টিকিট কার্যকর করে ফেলা হল। পরীক্ষামূলক ট্রায়ালটি সফল হলে টোকেন সিস্টেম ধীরে ধীরে অপসারণের পাশাপাশি গ্রিনলাইন করিডোরের সম্পূর্ণ অংশ জুড়েই পেপার QR কোড ভিত্তিক কাগজের টিকিট সিস্টেম চালু করা হবে। এই বিষয়ে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আপাতত কিছুদিন টোকেন সার্ভিসকেও একইভাবে চালানো হবে। তবে QR ব্যবস্থাপনায় মানুষ স্বচ্ছন্দ্য হয়ে গেলে এতে যাত্রীদের সময়ও বাঁচবে এবং হয়রানি এড়ানো যাবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...