Friday, April 3, 2026

এখনই পদক্ষেপ নয়! খু.নের মামলায় সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তি নিশীথের

Date:

Share post:

খুনের দায়ে বেশ বিপাকে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তবে শুক্রবার সুপ্রিম রায়ে (Supreme Court of India) আপাতত স্বস্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী। শুক্রবার দেশের শীর্ষ আদালত সাফ জানায়, আগামী ২২ জানুয়ারি কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত নিশীথের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। উল্লেখ্য, ২০১৮ সালে দিনহাটায় এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় নাম জড়িয়েছিল নিশীথের। নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিল পুলিশ। যুক্ত হয়েছিল ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ২২৬ ধারা। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। যদিও অভিযোগ, মোদি সরকারের সদস্য হওয়ায় গ্রেফতার হননি তাঁকে।

এরপরই নিজের পিঠ বাঁচাতে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছুটে যান নিশীথ। রক্ষাকবচ চেয়ে অমিত শাহের ডেপুটি মামলাও দায়ের করেন। গত ৪ জানুয়ারি, বৃহস্পতিবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেশয়ারির ডিভিশন বেঞ্চ তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেন। উপায়ন্তর না পেয়ে গ্রেফতারির আশঙ্কায় দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন নিশীথ। শুক্রবার সুপ্রিম কোর্টে রাজ্যের চরম আপত্তি সত্ত্বেও মামলার শুনানিতে নিশীথের আইনজীবী জানান, সার্কিট বেঞ্চে মামলার শুনানি জানুয়ারি মাসের শেষে হতে পারে। ততদিন তাঁর মক্কেলকে রক্ষাকবচ দেওয়া হোক।

শুনানি শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানায়, যতদিন না হাই কোর্টে শুনানি শেষ হচ্ছে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এই ব্যাপারে এখনই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। হাইকোর্টের কাছে আবেদন করা হচ্ছে তারা যেন সবদিক খতিয়ে দেখে আগামী শুনানিতে সিদ্ধান্ত নেয়।

 


Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...