Saturday, April 4, 2026

নজরে সিসিটিভি ফুটেজ! সন্দেশখালিকাণ্ডে পুলিশের জা.লে দুই অ.ভিযুক্ত

Date:

Share post:

ইডির উপর হামলার ঘটনায় কাউকেই রেয়াত নয়। প্রথম থেকেই সেকথা জানিয়ে আসছিল রাজ্য পুলিশ (West Bengal Police)। এবার হামলার ভিডিও ফুটেজ (Video Footage) দেখে দু’জনকে গ্রেফতার (Arrest) করল ন্যাজাট থানার পুলিশ (Nazat Police)। সূত্রের খবর, ধৃতদের নাম মেহবুব মোল্লা ও সুকমল সর্দার। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে দুজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবারই রেশন বন্টন মামলায় না জানিয়ে সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। সেখানে পৌঁছে শাহজাহানের বাড়ির তালা ভাঙতে গেলেই ক্ষেপে অথেন স্থানীয়রা। এরপরই জনরোষের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় ৩ ইডি আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরই সন্দেশখালির ন্যাজাট থানায় পর পর তিনটি এফআইআর দায়ের করা হয়। ইডির পাশাপাশি এফআইআর দায়ের করে রাজ্য পুলিশও। পাশাপাশি ইডি আধিকারিকদের বিরুদ্ধে মহিলা ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে একটি এফআইআর দায়ের হয় একই থানায়। আর তারপর থেকেই জোরকদমে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এবার ভিডিও ফুটেজ দেখেই দুই অভিযুক্তকে গ্রেফতার করছে পুলিশ। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত শাহজাহান শেখের কোনও খোঁজ পাওয়া যায়নি।

 


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...