Friday, May 15, 2026

নারী সম্মান রক্ষায় হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর বিশেষ উদ্যোগ!

Date:

Share post:

দায়িত্বশীল সমাজ গড়ার লক্ষ্যে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty OC Howrah Bridge Traffic Guard) এক বিশেষ উদ্যোগ। এবার পর্তুগিজ চার্চ স্ট্রিটের শ্রী জৈন অডিটোরিয়ামে (Sri Jain Auditorium at Portuguese Church Street) ‘নির্ভয়া’ প্রকল্পের (Nirbhaya Project) অধীনে বাণিজ্যিক যান চালকদের জন্য এক ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। যেখানে নারীদের সম্মান রক্ষার্থে গণপরিবহনের চালকদের কী কী করণীয় সেই সংক্রান্ত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন তপন দে (সহকারী পুলিশ কমিশনার), সুকুমার দাস (সাধারণ সম্পাদক, জাতীয় মানবাধিকার কাউন্সিল) সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে মোক্ষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এবং কর্পোরেট প্রশিক্ষক মৌ সেন ৫০ জন চালককে সফট স্কিল ডেভেলপমেন্ট (Soft Skill Development) এবং লিঙ্গ সংবেদনশীলতার বিষয়ে অবগত করেন। অটো, ট্যাক্সি, বাসের মতো গণপরিবহনের চালকরা মহিলা যাত্রীদের প্রতি কেমন আচরণ করবেন সেই নিয়েও ট্রেনিং প্রোগ্রামে আলোচনা করা হয়। সমাজে নারী সুরক্ষা ও সম্মান সুনিশ্চিত করতে ওসি সৌভিক চক্রবর্তীর এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন প্রত্যেকেই।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...