Wednesday, June 24, 2026

শত্রুপক্ষের মিসাইল আটকাবে নতুন প্রজন্মের ‘আকাশ’, পাশ পরীক্ষায়

Date:

Share post:

শত্রুপক্ষের ক্ষেপনাস্ত্র ঠেকাতে ভারতের হাতে এল নতুন অস্ত্র। নেক্সট জেনারেশন আকাশ (Next Geenration Akash Missile) সফলভাবে উৎক্ষেপণ করল ডিআরডিও। নির্বাচনের আগে ফের নিরাপত্তা নিয়ে প্রচারে মোদি সরকার। উন্নয়নমূলক কাজের পরিবর্তে দেশাত্মবোধ ও জাতীয়তা নিয়ে প্রচার চালানোর রীতি রয়েছে মোদি সরকারের। এবার সেই প্রচারে নতুন সংযোজন আকাশ- এনজি।

স্বরাষ্ট্র মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) বেশ কিছুদিন ধরে শক্তিশালী ক্ষেপনাস্ত্র ধ্বংস করার জন্য মিসাইল তৈরির পরিকল্পনা নিয়েছিল। এই মিসাইলগুলি দ্রুতগতির আকাশ পথে আসা হামলা নিয়ন্ত্রণ করতে কার্যকর। আকাশ-এনজি এমন একটি মিসাইল যা বেতার তরঙ্গ ধরতে পারবে, থাকবে লঞ্চার (launcher), মাল্টি ফাংশান ব়্যাডার (multi function radar), নির্দেশ-নিয়ন্ত্রণ-যোগাযোগ ব্যবস্থা।

শুক্রবার ওড়িশার ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ, চাঁদিপুর থেকে মিসাইলটি ছোঁড়া হয়। পর্যবেক্ষণে ছিল ডিআরডিও, ভারতীয় বায়ুসেনা (Indian Air Force), ভারত ডায়নামিক্স লিমিটেড (BDL) ও ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (BEL)। স্বল্প উচ্চতার একটি ক্ষেপনাস্ত্রকে নিষ্ক্রীয় করে নেক্সট জেনারেশন আকাশ। এই মিসাইলের সফল উৎক্ষেপনের ফলে এবার দেশের প্রতিরক্ষা বাহিনীর কাছে এটি ব্যবহারের উপযোগী হবে।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...