Thursday, June 25, 2026

ফের শিরোনামে ছত্রসল, এবার লাঠিপেটা করা হল এক কোচকে

Date:

Share post:

ফের শিরোনামে দিল্লির ছত্রসল । জানা যাচ্ছে, এই ছত্রসল আখড়াতে লাঠিপেটা করা হয়েছে জয়বীর সিং দাহিয়া বলে এক কোচকে। যদিও সেই কোচ ভয়ে কোন অভিযোগ জানাতে রাজি নন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই কোচ বলেন, মঙ্গলবার রাত ১১টা নাগাদ এক কুস্তিগির লাঠি দিয়ে মারে দাহিয়াকে। জানা যাচ্ছে, ইতিমধ্যে শিক্ষার্থীদের হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে কোচ জয়বীর সিং দাহিয়ার আঘাত লাগে।জানা যাচ্ছে, তাঁর মাথায় এবং থুতনিতে চোট রয়েছে।তবে দাহিয়ার দাবি, তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক দুই কোচ বলেন, “মঙ্গলবার রাত ১১টা নাগাদ এক কুস্তিগির লাঠি দিয়ে মারে দাহিয়াকে। আরও দু’জন ছিল ওই কুস্তিগিরের সঙ্গে। খুব খারাপ ভাবে আহত হয়েছে দাহিয়া। অনুশীলনের সময় দাহিয়ার সঙ্গে ওই কুস্তিগিরের ঝামেলা হয়েছিল। রাতে দাহিয়ার উপর আক্রমণ হয়।“ এই ঘটনার পরই ছত্রসল স্টেডিয়াম কর্তৃপক্ষ হস্টেল খালি করার নির্দেশ দিয়েছেন। তবে কয়েক জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। এই নিয়ে এক কোচ বলেন, “ ছত্রসল স্টেডিয়ামের কুস্তির আখড়া আপাতত বন্ধ রাখা হয়েছে। হস্টেলে এমন কিছু কুস্তিগির রয়েছেন, যাঁদের থাকার কথা নয়। তাঁদের মধ্যেই একজন আক্রমণ করেছিলেন। ৩০টা সেলাই পড়েছে দাহিয়ার। সবাইকে বার করে দেওয়া হয়েছে। কয়েক জনকে শুধু থাকার অনুমতি দেওয়া হয়েছে।” জানা যাচ্ছে, যাদের থাকার অনুমতি দেওয়া হয়েছে তাঁরা হলেন রবি দাহিয়া, অমন শেহরাওয়াত, দীপক পুনিয়া এবং সুমিত মালিক। প্যারিস অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

কয়েক বছর আগে ছত্রসলেই সাগর নামে এক তরুণ কুস্তিগিরকে হত্যা করা হয়েছিলো। সেই ঘটনায় অভিযুক্ত হন সুশীল কুমার।

আরও পড়ুন- গাড়ি দু.র্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন এই ক্রিকেটারের ভাই

Related articles

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...