Thursday, June 25, 2026

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত কেনিয়া! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, জোরকদমে চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

লাগাতার বৃষ্টির (Massive Rain) জের! আর তার জেরেই ভয়াবহ বন্যা পরিস্থিতি কেনিয়ায় (Kenya)। সূত্রের খবর বন্যা (Flood) পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে সেখানকার মাসাই মারার জঙ্গলে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন কমপক্ষে শতাধিক পর্যটক। যদিও ইতিমধ্যে তাঁদের উদ্ধারকাজ শুরু করেছে কেনিয়া রেড ক্রস সোসাইটি (Red Cross Society)। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ (Rescue Operation), বিভিন্ন ক্যাম্প ও লজে আটকে থাকা ৭০ পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যে বানভাসি হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭০ জনের। পাশাপাশি বানভাসি হয়েছেন ২ লক্ষেরও বেশি মানুষ। তবে পুরোপুরি উদ্ধারকাজ শেষ হতে ঠিক কতখানি সময় লাগবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। সাম্প্রতিককালে এমন ভয়াবহ বিপর্যয় কেনিয়ায় হয়নি।

সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরেই কেনিয়ায় শুরু হয়েছে প্রবল বর্ষণ। মূলত এল নিনোর কারণে লাগাতার বৃষ্টির জেরে ইতিমধ্যেই ফুলে-ফেঁপে উঠেছে কেনিয়ার অধিকাংশ নদী ও জলাশয়। মার্চ থেকে এখনও পর্যন্ত প্রবল বৃষ্টিতে সেখানে মৃত্যু হয়েছে ১৭০ জনের। তবে শুধু এল নিনোর জেরেই নয়, সম্প্রতি দক্ষিণ কেনিয়ায় হড়পা বানে ভেঙে পড়ে একটি জলাধার। ভয়ঙ্কর স্রোতের তোড়ে মৃত্যু হয় কমপক্ষে ৩৫ জনের।

 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...