Wednesday, June 24, 2026

প্রতিশোধের আক্রোশ, এবার হুথি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা আমেরিকা – ব্রিটেনের!

Date:

Share post:

ইয়েমেনে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ হামলা শুরু করল মার্কিন মুলুক, সঙ্গী ব্রিটেন (USA and UK both strikes against Houthi rebels)। সূত্রের খবর গত বছরের শেষ থেকে যেভাবে লোহিত সাগরের পণ্যবাহী জাহাজ আক্রমণ করেছে এই বিদ্রোহী গোষ্ঠী, তার পাল্টা জবাব দিতেই এবার হুথি গোষ্ঠীর ঘাঁটিগুলিতে বিমান হামলা শুরু করল মার্কিন মুলুক। যদিও দুই দেশের কেউই সরকারিভাবে এখনও এই হামলার স্বীকার করেনি। তবে ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী আল হুদাইদাহ (Yemen’s capital Sana’a and the port city of Al Hudaydah) থেকে তীব্র বিস্ফোরণের খবর মিলেছে।

রাজধানী সানা-সহ ইয়েমেনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ রয়েছে বিদ্রোহী হুথি গোষ্ঠীর হাতে। এদের পুরোপুরি সমর্থন করে ইরান। এই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে একেবারেই সুবিধার নয় তা সর্বজনবিদিত। গাজায় ইজরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এই বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে ইজরায়েলের সঙ্গে যুক্ত সব জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছিল। তারপর থেকেই লোহিত সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজের অপহরণের খবর আসে। আন্তর্জাতিক বাজারে এর যথেষ্ট প্রভাব পড়েছে। বিশেষ করে তেলের দাম কিছুতেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এসবের মাঝেই গতকাল ইরানের নৌবাহিনী ওমানের উপকূলে একটি তেলের ট্যাঙ্কার আটক করে। পাল্টা উত্তর দিতে তৈরি আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্যের সফর শেষ করার ঘণ্টা খানেকের মধ্যেই এই হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...