Friday, June 19, 2026

জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে, আজই মরশুমের শীতলতম কলকাতা!

Date:

Share post:

কথায় আছে, মাঘের শীতে নাকি বাঘ কাঁপে, কিন্তু পৌষের শেষে যেভাবে কনকনে ঠান্ডার থাবা এসে পড়েছে বঙ্গবাসীর কাছে তাতে আগামী মাসে কী হবে তা নিয়ে চিন্তায় ‘শীতকাতুরে’ বাঙালি। শেষ বেলায় দাপিয়ে ব্যাটিং শুরু করেছে শীত (Winter)। শুক্রবার থেকেই তা টের পাওয়া যাচ্ছিল। শনিবার সকালে যেন আরও বেড়েছে কনকনে ঠান্ডার অনুভূতি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আজ মরশুমের শীতলতম দিন উপভোগ করছে কলকাতা (Kolkata)। তাপমাত্রা নামলো ১২- এর ঘরে! উত্তর ভারত জুড়ে হাড়কাঁপানো শীত, দিল্লির তাপমাত্রা ৩.৬ ডিগ্রি, যা এই মরসুমের শীতলতম দিন। শুক্রবার এই তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা হু হু করে নামতে থাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে।

উইকেন্ডে ভরপুর শীতের আমেজে ডুবলো দক্ষিণবঙ্গ। শহর কলকাতায় আজ তাপমাত্রার পারদ নেমেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। জেলাগুলিতে কোথাও কোথাও ৭-৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পারদ। উত্তরবঙ্গেও কনকনে ঠান্ডা, তবে কুয়াশার দাপটে দুর্ভোগে পড়তে হচ্ছে যান চালকদের। যদিও হাওয়া অফিস বলছে এই সুখের সময় বেশিদিন স্থায়ী হবে না । পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহেই বৃষ্টি নামতে পারে বাংলার বেশ কিছু জায়গায়। সেক্ষেত্রে আগামী সপ্তাহের গোড়া থেকেই ঠান্ডা কমবে।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...