Monday, March 16, 2026

পুলিশ সময়ে পৌঁছনোয় রক্ষা পেয়েছি! প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য পুরুলিয়ার আক্রান্ত সাধুদের

Date:

Share post:

গঙ্গাসাগর যাওয়ার পথে ভাষা সমস্যায় পুরুলিয়ায় আক্রন্ত হন তিন সাধু। উদ্ধার হওয়ার পরেই পুরুলিয়ার (Purulia) পুলিশ-প্রশাসনকে ধন্যবাদ দেন তাঁরা। সাধু মধুর গোস্বামী জানান, পুলিশ (Police) যদি আর ২-৫মিনিট দেরি করত, তাহলে হয়ানক কিছু ঘটে যেতে পারত। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

উত্তরপ্রদেশের বেরিলি থেকে আসছিলেন ওই ৩ সাধু। পুরুলিয়ার কাশীপুরের গৌরাঙ্গডি গ্রামে তিন নাবালিকাকে দেখে গাড়ি থামিয়ে রাস্তা জিজ্ঞাসা করেন। কিন্তু ভাষা সমস্যায় ভুল বোঝাবুঝি হয়। নারী পাচারকারী সন্দেহে তাঁদের উপর চড়াও হন স্থানীয়রা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ (Police)। উত্তেজিত জনতার হাত থেকে সাধুদের উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে সংবাদ মাধ্যমকে মধুর গোস্বামী বলেন, ভাষা না বোঝাতেই এই সমস্যা। থানায় এসে তাঁদের কাছে ক্ষমা চাওয়া হয় বলেও দাবি সাধুদের।

এই ঘটনায় কি রাজনীতির যোগ আছে?
মধুর গোস্বামী জানান, কোনও রাজনীতি নয়, ভাষা সমস্যাতেই এই ঘটনা। ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ।


spot_img

Related articles

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...