Friday, June 19, 2026

কুয়াশা ঢাকা ভোরে আর্তনাদ! শীতের সকালে বিধ্বংসী আগুন ধূপগুড়িতে

Date:

Share post:

শীতের ভরে কুয়াশা ঢাকা চারপাশে শুধুই “বাঁচাও বাঁচাও” আর্তনাদ। বিধ্বংসী আগুন জলপাইগুড়ির ধূপগুড়িতে (Dhuguri, Jalpaiguri)। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে ধূপগুড়ি হরিমন্দির এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের পাশে থাকা একটি গোডাউন। কনকনে ঠান্ডায় বাড়ি থেকেই বালতি, পাইপে করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টায় স্থানীয়রা। প্রায় তিন ঘন্টা পেরিয়ে গেলেও এখনও নিয়ন্ত্রনে আসেনি আগুন। স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করে চলেছেন দমকল কর্মীরা(Fire Service worker)।

স্থানীয় বাসিন্দা ও প্রাতঃভ্রমণকারীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করতে শুরু করেন আর তাতেই ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। একদিকে ঘিঞ্জি এলাকা আবার অন্যদিকে কাছাকাছি কোন জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।কী থেকে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...