Monday, June 8, 2026

বিজ্ঞাপনে অপপ্রচার! এবার BJP-কে আদালত অবমাননার নোটিশ তৃণমূলের, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

Date:

Share post:

ফের আদালতের নির্দেশ অমান্য করে নির্বাচনী বিজ্ঞাপনে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে অপপ্রচার করছে বিজেপি। বিজ্ঞাপনে এবার সনাতন ধর্মকে হাতিয়ার করে বাংলার মানুষকে ভুল বুঝিয়ে ভোট আদায়ের ধান্দা করছে তারা। এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে বিজেপিকে আদালত অবমাননার নোটিশ পাঠাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেই নোটিশে নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল।

সোমবার রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেলে একটি রংচঙে নির্বাচনী বিজ্ঞাপনে আবারও সনাতন ধর্মকে টেনে আনা হয়েছে। কিছুদিন আগেই হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে এই ভাঁওতাবাজি আর ধর্মীয় বিজ্ঞাপন দেওয়া নিয়ে সজোরে থাপ্পড় খেয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। কোনওরকম ধর্মীয় ও আপত্তিকর বিষয় নিয়ে রাজ্য বিজেপির বিজ্ঞাপনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আদালতের তরফে। কিন্তু তাতেও শিক্ষা হয়নি তাদের। এবার বিজ্ঞাপনে তারা হাতিয়ার করেছে সনাতন ধর্মকে। তৃণমূলকে সনাতন ধর্ম-বিরোধী বলে দেগে দিয়ে বাংলার মানুষের কাছে, তৃণমূলের স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তারা। বিজেপির সেই বিজ্ঞাপনে দুর্গাপুজোর মতো বাঙালির আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত উৎসবকেও অপমান করা হয়েছে, যেখানে এই উৎসবকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। বিজেপির ওই বিজ্ঞাপনে তৃণমূলের নামে যা ইচ্ছে তাই বলে মিথ্যাচার করেছে গেরুয়াশিবির। তাই বিজেপিকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়ে তৃণমূলের বক্তব্য, ২৪ ঘণ্টার মধ্যে ওই পোস্ট রাজ্য বিজেপির এক্স হ্যান্ডেল থেকে সরিয়ে নিয়ে ক্ষমা চেয়ে পোস্ট না করা হলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন নিউটাউন আবাসনের সেপটিক ট্যাঙ্কে উদ্ধার মাংসের টুকরো! বাংলাদেশের সাংসদের দেহাংশ?

 

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...