Monday, June 8, 2026

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

Date:

Share post:

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার ইন্ডিয়ার তিনটি ন্যারোবডি বিমানকে ধাক্কা মারে। স্বাভাবিকভাবেই এর ফলে তিনটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরেই ক্ষতিগ্রস্ত তিনটি বিমানকে সরিয়ে নিয়ে পরীক্ষা শুরু হয়।

রবিবার বিকেল ৪টা ৪০ মিনিট নাগাদ হঠাৎই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। সেই সময় টার্মিনাল-২ পার্কিং বে-তে দাঁড়িয়ে ছিল এয়ার ইন্ডিয়ার (Air India) তিনটি ন্যারোবডি বিমান। হঠাৎ যাত্রী ওঠানামার সিঁড়ি সহ গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম নিয়ন্ত্রণ হারিয়ে বিমানগুলির গায়ে জোরে ধাক্কা মারে। সরঞ্জামের কিছু এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিংয়ের এবং ইন্ডিগোর ছিল বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই এই ঘটনার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ঝড়ের দাপটে প্যাসেঞ্জার স্টেপল্যাডার ছিটকে গিয়ে পার্ক করা এয়ার ইন্ডিয়া বিমানের গায়ে ধাক্কা মারছে। বিমানবন্দরের কর্মীরা বিপদ সামলাতে দৌড়ে গেলেও হাওয়ার দাপট এতটাই বেশি ছিল যে তাঁরা ব্যর্থ হন। ক্ষতিগ্রস্ত তিনটি বিমানের মধ্যে দু’টি দ্রুত মেরামত করে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে তৃতীয় বিমানটির ক্ষতি অনেকটাই বেশি।

Related articles

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...

আগাম জামিনের আবেদন করতে পারেন: হাই কোর্টে নির্দেশ অরূপ রায়কে

মেসিকাণ্ডে প্রায় ছয় মাস পরে দায়ের এফআইআর। তা নিয়েই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন...

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...