Friday, April 3, 2026

সংসদীয় রাজনীতিতে প্রিয়াঙ্কার প্রবেশ! ২০২৪-এর লোকসভায় লড়বেন ২ কেন্দ্র থেকে

Date:

Share post:

এবার সংসদীয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী! অন্তত সেরকমই গুঞ্জন শোনা যাচ্ছে জাতীয় রাজনীতিতে। সূত্রের খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার প্রার্থী হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। IANS সংবাদ সংস্থার তরফে সূত্রের মারফত জানানো হয়েছে, কর্নাটক (Karnataka) ও তেলাঙ্গানা (Telangana) দুটি জায়গা থেকে এবার ভোটে দাঁড়াবেন প্রিয়াঙ্কা।

জানা যাচ্ছে, স্থানীয় কংগ্রেস নেতৃত্বকে না জানিয়েই AICC-র তরফে ইতিমধ্যেই কর্নাটকের কোপ্পাল এবং তেলাঙ্গানার একটি আসনে সমীক্ষা চালানো হয়েছে। এই দুই কেন্দ্র থেকে নির্বাচনে প্রার্থী হবেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা। সবকিছু ঠিকঠাক থাকলে রাহুলের পর সংসদে প্রবেশ করতে চলেছেন গান্ধী পরিবারের আর এক সন্তান। অবশ্য জাতীয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর পা পড়েছিল অনেক আগেই। ২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। কংগ্রেসের সাধারণ সম্পাদক হন তিনি। দলীয় রাজনীতির পাশাপাশি এবার সংসদীয় রাজনীতিতে পা রাখতে চলেছেন প্রিয়াঙ্কা।

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...