Friday, June 19, 2026

শব্দ ‘তাণ্ডব’ আটকাতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশ!

Date:

Share post:

শব্দ দৌরাত্ম্য রুখতে গিয়ে খাস কলকাতায় আক্রান্ত হল পুলিশ (Kolkata Police) । আক্রান্ত এক SI ও সিভিক ভলেন্টিয়ার। শনিবার গভীর রাতে এন্টালিতে তুলকালাম কাণ্ড। সূত্রের খবর রাত একটা নাগাদ এন্টালি থানার (Entally Police ) পুলিশের কাছে একটা ফোন আসে যে আনন্দ-পালিত রোডের এক বহুতলের ছাদে জন্মদিনের পার্টিতে তারস্বরে সাউন্ড বক্স বাজছে। খবর পেয়ে সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়েই ঘটনাস্থলে পৌঁছে যান এন্টালি থানার এস আই (SI)। এরপর গান বন্ধ করার জন্য আয়োজকদের অনুরোধ করতেই তাঁরা উল্টে চড়াও হন পুলিশের উপর, বলেই অভিযোগ। এরপরই শুরু হয় ধস্তাধস্তি, আক্রান্ত হন দুই পুলিশকর্মী। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Related articles

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...