Saturday, April 4, 2026

সামনেই ডার্বি, কীভাবে কাটবেন টিকিট? রইলো বড় আপডেট

Date:

Share post:

চলছে কলিঙ্গ সুপার কাপ। আজ দুপুরে নেমেছিলো মোহনবাগান। আর সন্ধ্যায় নামবে ইস্টবেঙ্গল। আর ১৯ জানুয়ারি অর্থ্যাৎ শুক্রবার  মহা ডার্বি। সেই ম্যাচ ঘিরে উত্তেজনায় ফুঁটছে ইস্ট-মোহন সমর্থকরা। এই ম্যাচ দেখতে আগ্রহী সমর্থকরা। কীভাবে দেখবেন এই ম্যাচ? কীভাবে কাটবেন টিকিট? এল বড় আপডেট।

১৯ জানুয়ারি ম্যাচের টিকিট কাটা যাবে  https://in.ticketgenie.in/Events/Kalinga-Super-Cup-2024 ওয়েবসাইট থেকে। ম্যাচের টিকিটের দাম রাখা হওয়েছে ১০০, ২০০। জানা যাচ্ছে, ওপরের লিঙ্কে ক্লিক করলে , সেখানে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের উপরে গিয়ে ‘ক্লিক’ করলেই নীচে টিকিট কাটার ‘অপশন’ দেখা যাবে। ইস্ট স্ট্যান্ড রাখা হয়েছে মোহনবাগান সমর্থকদের জন্য। সাউথ স্ট্যান্ড ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। নর্থ স্ট্যান্ড এবং নর্থ ওয়েস্ট স্ট্যান্ডে বসতে পারবেন সাধারণ সমর্থকেরা। নর্থ ওয়েস্ট স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা। বাকি সব স্ট্যান্ডের টিকিটের দাম ১০০ টাকা। এরপর অনলাইনে টিকিট কাটার পর ‘টিকিট বুকিং কনফার্মেশন ভাউচার’ দেখিয়ে ম্যাচের একদিন আগে ‘এন্ট্রি টিকিট’ সংগ্রহ করতে হবে। দুপুর ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকিট নেওয়া যাবে। যিনি টিকিট কেটেছেন, তাঁকে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন- ডার্বির আগে দুরন্ত জয় বাগানের, হায়দরাবাদকে হারালো ১-২ গোলে

 

 

 

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...