Monday, April 6, 2026

বিয়েবাড়ি গিয়ে এটা কী বলে ফেললেন কঙ্গনা! ফোকাসে থাকার চেষ্টা?

Date:

Share post:

নানা বিতর্কে জড়িয়ে ফোকাসে থাকাই পছন্দ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। কখনও তিনি উল্টোদিকের পুরুষ অভিনেতাদের দিকে অভিযোগের আঙুল তোলেন। কখনও নিজেকে তথাকথিত ‘দেশভক্তদের’ আসনে বসিয়ে প্রচারের আলো পাওয়ার চেষ্টা করেন। আমির খানের মেয়ে ইরা খানের বিয়ের রিসেপশনে যেখানে চাঁদের হাট সেখানে নিজের দিকে লাইম লাইট ঘোরাতে এবার নতুন পন্থা কঙ্গনার।

এক সময় আমির খানকে জাত-ধর্ম নিয়ে চরম কটাক্ষ করে মিডিয়ার নজরে এসেছিলেন। ঠিক যেভাবে অন্য অনেক ক্ষেত্রে নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে অভিনেতাদের সম্পর্কে মন্তব্য করে থাকেন, সেভাবেই কাঠগড়ায় তুলেছিলেন পিকে-র অভিনেতাকে। কিন্তু সবকিছু ভুলে নিজের মেয়ের বিয়ের রিসেপশনে তাঁকেও আমন্ত্রণ জানিয়ে বড় মনের পরিচয় দিয়েছেন আমির।

শনিবার সেই রিসেপশনে শাহরুখ-সলমন থেকে ক্যাটরিনা, সুস্মিতাদের উপস্থিতি ছিল নজরকাড়া। হঠাৎই সাংবাদিক-অনুরাগীদের ছবির আবদার মেটাতে গিয়ে সবাইকে ‘জয় শ্রীরাম’ বলে সম্মোধন করে বসলেন তিনি। ওমনি তাঁর ডুয়ালটোনের লেহেঙ্গার থেকে পাপারাৎজিদের নজর ঘুরে গেল তাঁর মুখের কথায়। আবারও তিনি প্রমাণ করে দিলেন যে কোনও প্ল্যাটফর্মেই তিনি অন্যদের থেকে কতটা ‘আলাদা’।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...