Sunday, March 15, 2026

অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে হতাশ স্টিম্যাচ

Date:

Share post:

গতকাল এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০-২ গোলে হারে ভারতীয় দল। প্রথমার্ধে ভালো খেলেও , দ্বিতীয়ার্ধে রক্ষণের ভুলে দু’দুটি গোল হজম করে ইগর স্টিম্যাচের দল। আর এই হারে হতাশ সুনীল ছেত্রীদের হেডস্যার। কোচের মতে, নিজেদের ভুলের ফুটবলের জন্যই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ভারতীয় দলের প্রথমার্ধের পারফরম্যান্সে স্টিম্যাচ সন্তুষ্ট হলেও দ্বিতীয়ার্ধের খেলায় হতাশ তিনি।

এই নিয়ে ম্যাচের পর ইগর বলেন, ‘‘দুটো গোলই হয়েছে আমাদের ভুলের জন্য। দু’ক্ষেত্রেই রক্ষণের আরও তৎপর থাকা উচিত ছিল। গোলগুলো অস্ট্রেলিয়ার ভাল ফুটবলের সুফল নয়। গোলগুলো আমাদের বিক্ষিপ্ত দায়িত্বজ্ঞানহীন ফুটবলের ফল।’’ এরপরই স্টিম্যাচ আরও বলেন, “ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিন ছিল। শারীরিক ভাবে অস্ট্রেলীয়রা অনেক এগিয়ে। ওরা অনেক কর্নার আদায় করে নিয়েছে। ঘন ঘন কর্নার আমাদের চাপে ফেলে দিয়েছিল। আমরা খেলাটা নিজেদের অর্ধ থেকে বার করতে পারিনি। বল ওদের অর্ধে নিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় পাস খেলতে পারিনি আমরা। অস্ট্রেলিয়া শুধু শক্তিশালী নয়, প্রচুর অভিজ্ঞ দল। ওরা পরিস্থিতি ভাল বুঝতে পারে।”

আরও পড়ুন- আজ সুপার কাপে ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...