Sunday, April 12, 2026

আলিপুর জেল মিউজিয়ামে ভিনটেজ কার-বাইক দেখতে উপচে পড়ল ভিড়

Date:

Share post:

ভিনটেজ বা পুরনো দিনের গাড়ির সম্ভার নিয়ে প্রদর্শনী হল কলকাতার আলিপুর জেল মিউজিয়ামে। রবিবার আলিপুর মিউজিয়াম ও ক্লাসিক ড্রাইভারস ক্লাবের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে একাধিক দুষ্প্রাপ্য গাড়ি দেখার সুযোগ মিলল। ভিন্টেজ গাড়ির পাশাপাশি ছিল পুরনো আমলের বাইকও।এই প্রদর্শনীতে মোট ৭৫টি গাড়ি এবং ৩০টি মোটর সাইকেল দেখার সুযোগ পেয়েছেন দর্শকরা। ১৯৩৫ সালের ফোর্ড ১০ ট্যুরার গাড়িরও দেখা মিলেছে এই প্রদর্শনীতে। এর পাশাপাশি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বাইক, রাজদূত বাইক।আগে মূলত, ভিন্টেজ গাড়ির প্রদর্শনী করা হতো প্রাইভেট ক্লাবে। সেক্ষেত্রে সাধারণ দর্শকরা এই সমস্ত পুরনো ঐতিহ্যশালী গাড়ি দেখার সুযোগ পেতেন না। তবে সাধারণ দর্শকদের কথা ভেবেই এবার আলিপুর জেল মিউজিয়ামের মধ্যে এই গাড়ির প্রদর্শনী করা হয়েছে।

এর মধ্যে একটি ১৯১৩ সালের স্টোওয়ার সি-১ ছিল, যা ভারতের একমাত্র মডেল। এক শতাব্দীরও বেশি পুরনো গাড়ি থেকে শুরু করে আধুনিক ক্লাসিক পর্যন্ত সবই ছিল এদিনের প্রদর্শনীতে। বহু মানুষ এদিন উৎসবের মেজাজে কলকাতার সবচেয়ে অত্যাশ্চর্য কিছু গাড়ি এবং বাইকের সঙ্গে একটি ছুটির দিন কাটান৷

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...