Friday, June 19, 2026

সুচিত্রা মিত্রর চতুর্দশ প্রয়াণ দিবসে পূরবীর শ্রদ্ধার্ঘ্য

Date:

Share post:

এ বছর সুচিত্রা মিত্রের জন্ম শতবর্ষের বর্ষব্যাপী উৎসব আয়োজনের বহমান আনন্দধারায় আছে বিভিন্ন উদ্যোগ । শতবর্ষ পালনের এই বছরে, মাঝে গত ৩ জানুয়ারি ২০২৪ ছিল শিল্পীর চতুর্দশ প্রয়াণ দিবস যা পালিত হলো গানে, কবিতায়, পাঠে। এই উপলক্ষে পূরবীর শ্রদ্ধার্ঘ্য “তোমার যাওয়া তো নয় যাওয়া “শীর্ষ অনুষ্ঠান। গান,কবিতা ও পাঠের অনুষঙ্গে সুচিত্রা স্মরণে মন্দিরা মুখোপাধ্যায়,অর্ণবনীল মুখোপাধ্যায় সহ পূরবীর শিল্পীরা এক মনজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করেন। পাঠে ছিলেন অশোক মুখোপাধ্যায় , কি-বোর্ডে সুব্রত মুখোপাধ্যায়, তবলায় কাঞ্চন দে, ধ্বনি হাসি পাঞ্চাল ।ভাটপাড়া হাউস নিউ আলিপুরে এই স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন মন্দিরা মুখোপাধ্যায় । উল্লেখযোগ্য গানের মধ্যে মন্দিরা মুখোপাধ্যায়ের কন্ঠে দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়া, স্বার্থক কর সাধন, সমবেত কন্ঠে আগুনের পরশমণি, অর্ণবনীল মুখোপাধ্যায় এর কন্ঠে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। বিশেষ উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য রবীন মুখোপাধ্যায়, প্রক্তন শিক্ষক, রবিতীর্থ।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...