Thursday, March 5, 2026

উচ্চশিক্ষায় আমেরিকায় গিয়ে রহস্যমৃত্যু ২ ভারতীয় পড়ুয়ার

Date:

Share post:

উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়ে মর্মান্তিক পরিণতি দুই ভারতীয় পড়ুয়ার। মাত্র ১৬ দিন আগে আমেরিকার কানেকটিকাট প্রদেশে পা রেখেছিল ওই দুই যুবক। রবিবার নিজের বাড়ি থেকে উদ্ধার হল তাঁদের মৃতদেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মৃত ওই দুই পড়ুয়ায় নাম গাট্টু দিনেশ এবং ও নিকেশ। দিনেশ ছিলেন তেলেঙ্গানার ওয়ানাপার্থির বাসিন্দা। নিকেশ থাকতেন অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে। তাঁদের দু’জনেরই বয়স কুড়ির মধ্যে। দুই ছাত্রই মার্কিন মুলুকের কানেকটিকাট প্রদেশে থাকতেন। কানেকটিকাটের পুলিশ ওই দুই ছাত্রের পরিবারকে জানিয়েছে, ঘুমের মধ্যেই প্রাণ হারিয়েছেন তাঁরা। দিনেশের বাবা পেশায় রিয়েলটর। তাঁর বাবা জানিয়েছেন, “রবিবার স্থানীয় বন্ধুরা তাঁদের সঙ্গে দেখা করতে গেলে অনেক ডাকাডাকির পরও তাঁরা কেউ দরজা খোলেননি। তখনই তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাঁদের দুজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। যদিও এখনও পর্যন্ত ওই দু’জনের মৃত্যুর কারণ জানা যায়নি।”

দিনেশের বাবা গাট্টু ভেঙ্কন্নার আশঙ্কা, কার্বন মনোক্সাইডের কারণে তাঁদের মৃত্যু হতে পারে। তবে নিকেশের পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। গত বছর চেন্নাইয়ের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বি’টেক পাশ করেছিলেন দিনেশ। এরপর আমেরিকার কানেকটিকাটের সেক্রেড হার্ট ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু মার্কিন মুলুকে গিয়ে মৃত্যু হল পড়ুয়াদের।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...