Wednesday, June 10, 2026

বিরাটের কফির আমন্ত্রণের উত্তর জোকারের, বললেন অপেক্ষায় রইলাম

Date:

Share post:

নোভাক জোকোভিচকে অস্ট্রেলিয়া ওপেনের ম্যাচের আগে কফি খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। আর এবার সেই প্রস্তাবের উত্তর দিলেন জোকোভিচ। বললেন একদিন একসঙ্গে খেলার অপেক্ষায় আছি।

বিরাট কোহলি এবং জোকোভিচের মধ্যে বন্ধুত্ব সম্প্রতি অন্য মাত্রায় পৌঁছেছে। কারণ দুই ক্রীড়াবিদ তাদের পারস্পরিক প্রশংসা প্রকাশ্যে প্রকাশ করেছেন। কোহলি সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-র একটি ভিডিওতে জোকোভিচের প্রশংসা করেছেন, কীভাবে তিনি ইনস্টাগ্রামের মাধ্যমে সার্বিয়ান টেনিস আইকনের সাথে সংযুক্ত হয়েছেন সেই গল্পটি ভাগ করেছেন। পাল্টা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সম্প্রতি নোভাক জোকোভিচ জানিয়েছেন যে তিনি আর কোহলি একে অপরকে টেক্সট করেন। এবার সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন নোভাক।

রবিবার কোহ‌লির জকোভিচ প্রসঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারের অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। এবার তাঁর প্রতিক্রিয়াও দিয়েছেন জোকোভিচ। জোকার সেই ভিডিওটি আবার পোস্ট করেছেন এবং লিখেছেন, “এই বার্তার জন্য বিরাট কোহলিকে অনেক ধন্যবাদ, আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমরা একসঙ্গে খেলব।” একইসঙ্গে টেনিস বল ও ক্রিকেট ব্যাট ও বলের ইমোজি পোস্ট করেছেন জোকার। অর্থাৎ তিনি যেমন কোহ‌লির সঙ্গে ক্রিকেট খেলবেন তেমনই বিরাটকেও তাঁর কোর্টে স্বাগত জানালেন।

আরও পড়ুন- সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল

 

Related articles

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...