Wednesday, March 25, 2026

গঙ্গাসাগরে রেকর্ড ভিড়ে পূণ্যার্থীদের পাশাপাশি পূণ্য স্নান তিন মন্ত্রীর

Date:

Share post:

কপিল মুনির আশ্রমকে ঘিরে শুধু কালো মাথার ভিড়। সাগরে ডুব দিয়ে পাপক্ষয় করছেন লাখ লাখ মানুষ। রঙিন আলোয় সেজে উঠেছে গোটা মন্দির চত্বর। মকর সংক্রান্তিতে জমজমাট এবারের গঙ্গাসাগর মেলা।
মকর সংক্রান্তির পূণ্য লগ্নে পূণ্যার্থীদের ভিড়ে গঙ্গাসাগর যেন মিনি ভারত। পূণ্যস্নান করতে
নানা ভাষা নানা সংস্কৃতির মানুষ এসেছেন সাগরে ।ভক্তি ভরে সাগরে স্নান করার পাশাপাশি প্রাণ ভরে ভক্তির সাথে করছে তর্পন। কেউ কেউ প্রদীপ জ্বালিয়ে করছেন প্রার্থনা। কনকনে শীত উপেক্ষা করে পাপ মুক্ত হতে সাগরে দিচ্ছেন ডুব আবার কেউ বাছুরের লেজ ধরে করছেন বৈতরণী পার। নানান ভাষার সাধুরা সাগরে জটা ধরে দিচ্ছেন ডুব।
মকর সংক্রান্তির পূণ্য লগ্নে সাগরের জলে ডুব দিয়ে কপিল মুনির কাছে শান্তির প্রার্থনা পুণ্যার্থীদের।
রবিবার রাত থেকে পুণ্য লগ্নের স্নান সারছেন দেশ-বিদেশ থেকে আশা পূণ্যার্থীরা।পূণ্য স্নানের রীতি মেনেই সাগরে ডুব দেওয়ার পর কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বহু পুণ্যার্থী।
উত্তর প্রদেশ রাজস্থান অন্ধ্রপ্রদেশ বিহার নেপাল দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্য লাভের আশায় সাগরে এসেছেন পুণ্যার্থীরা।
গঙ্গাসাগর মেলার বিশাল কর্মযজ্ঞ সফল করতে সবদিকে কড়া নজরদারি রয়েছে প্রশাসনের।
পুণ্যার্থীদের পাশাপাশি এদিন পূণ্যস্নান সারেন মন্ত্রী সুজিত বসু, শোভন দেব চট্টোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা ।মকরসংক্রান্তিতে নানা ভাষা নানা পরিধান নানান সংস্কৃতির মানুষের ভিড়ে গঙ্গাসাগর যেন এক টুকরো ভারত হয়ে উঠেছে।

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...