Tuesday, April 7, 2026

বেলেঘাটায় মুখোমুখি দুই বাসের সংঘর্ষ, আহত ২৯ যাত্রী

Date:

Share post:

শহরের বুকে ফের বড়সড় পথ দুর্ঘটনা। এবার বেলেঘাটা মেইন রোডে মুখোমুখি দুই বেসরকারি বাসের সংঘর্ষ। মঙ্গলবারের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন যাত্রী। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, শিয়ালদহ থেকে ধামাখালির দিকে যাচ্ছিল ৪৪/১ রুটের একটি বাস। সেই সময়েই বেলেঘাটার থেকে শিয়ালদহগামী অন্য একটি বাস ওই বাসে সজোরে ধাক্কা মারে। দুটি বাসেরই সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। যদিও কোনও হতাহতের খবর নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুটি বাসেরই গতিবেগ খানিকটা বেশি ছিল। রানি রাসমনি বাজারের কাছে এসে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অতিরিক্ত গতি থাকায় লেন পরিবর্তন হয়ে উল্টো দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...