Saturday, June 27, 2026

বাংলার জন্য দ্রুপদী ভাষার দেওয়ার দাবি, কেন্দ্রকে গবেষণা পত্র পাঠালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি চার খণ্ডের গবেষণাপত্র প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই বই পাঠানো হচ্ছে কেন্দ্রের কাছে।

ইতিহাস, প্রাচীন লিপি ও ভাষার বিবর্তন নিয়ে এই গবেষণায় উঠে এসেছে, গত আড়াই হাজার বছর ধরে বাংলাভাষার জন্ম ও বিবর্তন হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “অন্য রাজ্যের ক্লাসিকাল ভাষা যদি সেগুলি স্বীকৃতি পায়, তাহলে আমাদের ভাষা কেন পাবে না?“ বাংলাকে দ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য দাবি জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। পণ্ডিত ও সরকারি আধিকারিকদের দিয়ে চার খণ্ডে প্রামাণ্য গবেষণাপত্র তৈরি করা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে সেটা দেখান মমতা। জানান সেটাই কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হচ্ছে।


Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...