Sunday, May 17, 2026

ইজরায়েলের হামলায় পণবন্দিদের মৃত্যু, ভিডিও-সহ দাবি হামাসের

Date:

Share post:

১০০ দিন পেরিয়ে গেলেও ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এহেন পরিস্থিতির মাঝেই হামাসের তরফে ভিডিও প্রকাশ করে জানানো হল, ইজরায়েলের বোমা হামলায় মৃত্যু হয়েছে ২ পণবন্দির। যদিও পাল্টা ইজরায়েলের দাবি, মিথ্যা বলছে হামাস। যে বিল্ডিংয়ে তাঁদের রাখা হয়েছিল সেটিকে নিশানা করা হয়নি।

সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার ভিডিও প্রকাশ করে দুই পণবন্দির দেহ দেখায় হামাস জঙ্গিরা। দাবি করা হয়, ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে তারা। এদিনের ভিডিওটিতে নোয়া আরগামনি (২৬) এক মহিলা পণবন্দিকে বলতে শোনা যায়, ইজরায়েলি বাহিনীর হামলায় মৃত্যু হয়েছে দুজন পণবন্দির। ওই মহিলাকে শনাক্ত করেছে ইজরায়েলের সংবাদমাধ্যম। রবিবার হামাস জানিয়েছিল, গাজায় বোমা ফেলছে ইজরায়েলি সেনা। যে কারণে কয়েকজন পণবন্দির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পাশাপাশি হুমকি দেওয়া হয়েছিল, গাজায় যদি আক্রমণ শানানো বন্ধ না করা হয় তাহলে বাকি পণবন্দিদের মেরে ফেলা হবে। এদিকে ভিডিও যে দুই পণবন্দির দেহ দেখানো হয়, জানা গিয়েছে তাঁরা হলেন ইয়োসি শারাবি (৫৩) এবং ইটাই সভিরস্কি (৩৮)।

এদিকে নিজেদের ছোড়া বোমায় নিজের দেশের নাগরিকের মৃত্যুতে উদ্বেগ বাড়ছে ইজরায়েলের। পণবন্দিদের পরিজনের চাপ প্রবল হচ্ছে নেতানিয়াহু সরকারের উপর। যদিও ইজরায়েল সরকার হামাসের দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে জানিয়েছে, “হামাস মিথ্যা বলছে। যে বিল্ডিংয়ে তাঁদের রাখা হয়েছিল সেটিকে নিশানা করা হয়নি। সেখানে আমাদের বাহিনী কোনও হামলা চালায়নি।”

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...