Tuesday, April 7, 2026

জনসংযোগ কর্মসূচি: সরকারি পরিষেবা পৌঁছতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুয়ারে সরকার কর্মসূচিতে আবেদন করেও এখনও যাঁরা সাড়া পাননি অথবা শংসাপত্র পেতে সমস্যা হচ্ছে, রেশনকার্ড সংশোধন প্রয়োজন- তাঁদের জন্য নয়া কর্মসূচি চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্ন থেকে ‘জনসংযোগ কর্মসূচি’-র ঘোষণা করেন তিনি। জানান, এক্ষেত্রে রাজ্যের প্রতিটি পোলিং স্টেশনে শিবির হবে। সেখানে তিনজন করে অফিসার বসবেন। সাধারণ মানুষ তাঁদের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন।

মুখ্যমন্ত্রী জানান, “২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত পোলিং স্টেশনে তিনজন করে আধিকারিক বসবেন। সাধারণ মানুষ তাঁদের কাছে শংসাপত্র নিয়ে সমস্যার কথা জানাতে পারবেন।“ শংসাপত্র নিয়ে SC বা ST সম্প্রদায়ের মানুষকে বিশেষভাবে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া মমতা বলেন, “রেশন সংক্রান্ত সমস্যা, কৃষক ভাতা সংক্রান্ত সমস্যার বিষয়ে জানানোর জন্যও এই কেন্দ্রগুলিতে নাম লেখানো সম্ভব হবে। নাম লেখাতে পারবেন পরিযায়ী শ্রমিকরাও।“

এর আগে দুয়ারে সরকার থেকে শুরু করে পাড়ায় পাড়ায় সমাধান- একাধিক কর্মসূচি ব্যাপকভাবে সাড়া পেয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগও বেশ সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে।


Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...