Saturday, June 27, 2026

চার্জশিটে বয়ান বাংলায় লেখা,হদিশ নেই একাধিক নথির!ইডির বিরুদ্ধে বিস্ফোরক অনুব্রত-সুকন্যা

Date:

Share post:

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল এবং গরুপাচার নিয়ে চার্জশিট জমা পড়েছে। যা ইংরেজিতে লেখা।কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে অনুব্রত মণ্ডলের বক্তব্য পুরোটাই বাংলায় লেখা। অনুব্রতর জমি–বাড়ি, থেকে সম্পত্তির যে সব হিসেব ইডি–কে দিয়েছেন অনুব্রত সেগুলি সব বাংলায় লেখা। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গরুপাচার মামলার চার্জশিট সরেজমিনে দেখতে গিয়ে আইনজীবীরা এই তথ্যই আবিষ্কার করেছেন।
এরই পাশাপাশি, ইডির বিরুদ্ধে একরাশ অভিযোগ আনলেন এনামুল হক, অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, বিকাশ মিশ্র, সতীশ মিশ্র ও অন্যান্যরা।রাউস অ্যাভিনিউ আদালতে বিচারক জ্যোতি ক্লারের এজলাসে টানা সওয়াল জবাব চলল ইডি এবং অভিযুক্তদের আইনজীবীদের মধ্যে। অনুব্রত, সুকন্যা, এনামুলদের আইনজীবীদের অভিযোগ, গরু পাচার মামলায় এখনও পর্যন্ত ৪টি চার্জশিট দায়ের করেছে ইডি। তাতে বাজেয়াপ্ত বেশ কিছু নথির উল্লেখই নেই। যা আসলে অবিন্যস্ত নথি। সেগুলি নিজেদের কাছে রেখে দিয়েছে ইডি।
তাদের অভিযোগ, ইডির পেশ করা চার্জশিটে সব প্রমাণও নেই। তার উপর আবার অনুব্রতর সব হিসেবনিকেশই বাংলায় লেখা। এখনও তার অনুবাদ মিলছে না।অনুব্রত মণ্ডলের আইনজীবীদের প্রশ্ন, বাংলায় বয়ান নথিবদ্ধ করা হতেই পারে। কিন্তু তা আদালতে গ্রাহ্য হল কী করে? বিচারকের সব নথি পড়ে এবং বুঝে তা গ্রহণ করাই নিয়ম।
এছাড়াও চার্জশিটে এনামুলের কাছ থেকে উদ্ধার একটি ডায়েরির উল্লেখ করা হয়েছে। যার কয়েকটি পাতাকে বড় প্রমাণ হিসেবে উল্লেখ করা হলেও অভিযুক্তদের তার প্রতিলিপি দেওয়ার সময় বেশ কিছু পাতা অস্পষ্ট। এমনকী, ওই ডায়েরির অনেক পৃষ্ঠারই সংখ্যার উল্লেখ করা নেই।এর আগে বিচারক রঘুবীর সিংয়ের নির্দেশ ছিল, তদন্তকারী সংস্থা ইডি অভিযুক্ত সব পক্ষকে তথ্য প্রমাণের একটি তালিকা, কেস ডায়েরি ও চার্জশিটের অনুবাদ পাঠাবে।
অভিযুক্তদের আইনজীবীদের অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও তারা এখনও নথি পাননি। যদিও ইডির তরফে দাবি করা হয়, ইতিমধ্যেই ইমেইল মারফত সমস্ত নথি অভিযুক্তদের আইনজীবীদের পাঠিয়েছেন তারা।দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক রায় সংরক্ষণ করে রেখেছেন। আগামী ২৭ জানুয়ারি এই মামলার রায় ঘোষণা হবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...