Tuesday, April 7, 2026

প্রাসঙ্গিক থাকতে রামমন্দির, শঙ্করাচার্য স্মরণ মহম্মদ সেলিমের

Date:

Share post:

বুধবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যু বার্ষিকী। অথচ তার আগের দিন সিপিআইএম রাজ্য সম্পাদকের মুখে শুধুই রামমন্দির আর শঙ্করাচার্যদের কথা। ১৭ জানুয়ারি দিনটিকে বিশেষভাবে পালনের জন্য বিশেষ কর্মসূচিও রয়েছে। তবে তার ঠিক আগের দিন সেই কর্মসূচির বদলে তাঁর মুখে শুধুই ২২ জানুয়ারি প্রসঙ্গ।

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন প্রসঙ্গে সরকারকে ব্যবহার করা নিয়ে সমালোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। এপ্রসঙ্গে গোধরার ঘটনা উল্লেখ করে ভয়ের পরিবেশ তৈরি হওয়ার দাবি করেন তিনি। সেলিমের দাবি সোশ্য়াল মিডিয়ায় জানুয়ারির ওই সময় ট্রেনের টিকিট বাতিলের হিড়িক দেখা গিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। পাশাপাশি শঙ্করাচার্যদের কথা উল্লেখ করে তিনি বলেন মন্দির হলে শাস্ত্রের বিধি মেনে হবে, প্রধানমন্ত্রীর তালিকা, নির্ঘণ্ট অনুযায়ী হবে না।

সেই সঙ্গে ২২ জানুয়ারির আগে বামফ্রন্টের পক্ষ থেকে গোটা রাজ্যে সতর্কতার বার্তা দেওয়া হচ্ছে। প্রচার চালানো হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে। তবে ২২ জানুয়ারি নিয়ে পরিকল্পনার কথা ঘোষণা করা হলেও ১৭ জানুয়ারি জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর ভিত্তিপ্রস্তুর স্থাপন নিয়ে কিছু জানানো হল না। বুধবার রাজারহাটে এই সেন্টারের শিলান্যাস হওয়ার পাশাপাশি আলোচনাসভারও আয়োজন করা হয়েছে, যা সিপিআইএম রাজ্য সম্পাদকের কথায় উঠে এল না।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...