Saturday, June 27, 2026

ডার্বির প্রস্তুতি শুরু ইস্ট-মোহনের

Date:

Share post:

অবশেষে অপেক্ষার অবসান। মঙ্গলবার ভুবনেশ্বরে পৌঁছে দলবল নিয়ে ডার্বির প্রস্তুতি শুরু করে দিলেন মোহনবাগান সুপার জায়েন্টের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। মোহনবাগানে তাঁর ভুমিকা বদলে গিয়েছে। টেকনিক্যাল ডিরেক্টর থেকে সবুজ-মেরুনে ফের কোচের হটসিটে এই স্প্যানিশ বস। সহকারী ম্যানুয়েল পেরেজকে নিয়ে ভুবনেশ্বরের টিম হোটেলে যোগ দেন হাবাস। কোচিং স্টাফের পুরনো সঙ্গী এবং খেলোয়াড়দের দেখতে পেয়ে জড়িয়ে ধরেন তিনি। সন্ধ্যায় স্প্যানিশ কোচই দলকে অনুশীলন করান। শুক্রবারের ডার্বিতে হাবাসেরই বেঞ্চে বসার সম্ভাবনা।

গ্রুপে প্রথম দুই ম্যাচ তিন পয়েন্ট এলেও স্বস্তির জয় আসেনি মোহনবাগানে। তাই হাবাসের সামনে ডার্বি জিতিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর কঠিন চ্যালেঞ্জ। দুই প্রধানে এখন বড় ম্যাচের আবহ। মোহনবাগানের তুলনায় ভাল জায়গায় ইস্টবেঙ্গল। নাওরেম মহেশ, লালচুংনুঙ্গা ছাড়া পুরো দলকেই পাচ্ছে কার্লোস কুয়াদ্রাতের দল। অন্যদিকে, চোট সমস্যা এবং জাতীয় দলে থাকা সাত ফুটবলারকে ধরলে ন’জনকে ছাড়া সুপার কাপে খেলতে হচ্ছে মোহনবাগানকে। তাছাড়া ডার্বি ড্র করলেই সেমিফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় হাবাসের দলকে জিততেই হবে। ফলে অ্যাডভান্টেজ লাল-হলুদ।

মঙ্গলবার ফুটবলারদের অনুশীলন রাখেননি ইস্টবেঙ্গল কোচ। কিন্তু হোটেলে ক্লেটন সিলভাদের নিয়ে মোহনবাগানের খেলার ভিডিও ক্লিপিংস দেখিয়ে কাটাছেঁড়া করেন কুয়াদ্রাত। বিকেলে মুম্বই সিটি ও পাঞ্জাব এফসি ম্যাচ দেখতে যান কোচ, ফুটবলাররা। তার আগে ইয়ুথ লিগে যুব দলের ফুটবলারদের ম্যাচও দেখতে চান কুয়াদ্রাত ও তাঁর সঙ্গীরা।

আরও পড়ুন- মারাদোনাকে নাকি খু.ন করা হয়েছে, এমনটাই অভিযোগ তাঁর ছেলে

 


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...