Friday, April 3, 2026

কলকাতায় গঙ্গা আরতির ঘাট বদল করতে চলেছে পুরসভা,কোথায় জানেন ?

Date:

Share post:

বাজা কদমতলা ঘাটের গঙ্গা আরতি এখন কলকাতায় ভ্রমণপ্রিয়দের কাছে অন্যতম আকর্ষণ।দিনকে দিন এই গঙ্গা আরতি দেখতে ভিড় উপচে পড়ছে। তাই এবার এই আরতির স্থান বদলের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশন।সব ঠিকঠাক থাকলে, বাজা সকদমতলা ঘাটের পরিবর্তে এবার থেকে গঙ্গা আরতি হবে মিলেনিয়াম পার্ক চত্বরে।২০২৩-এর মার্চ নাগাদ কলকাতার বাজে কদমতলা ঘাটে শুরু হয়েছিল গঙ্গা আরতি। মুখ্যমন্ত্রীই সেই আরতি পর্বের সূচনা করেছিলেন। এক বছরের বেশি সময় ধরে প্রতিদিন সন্ধ্যায় এই আরতি অনুষ্ঠিত হয়।
কলকাতা পুরসভার তরফে এই গঙ্গা আরতি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘দেবোত্তর জয়চণ্ডী ঠাকুরানি ট্রাস্ট’কে। স্থান বদল হলেও, তাদের হাতেই থাকবে আরতির দায়িত্ব।

যদিও মিলেনিয়াম পার্ক চত্বরে আরতির জায়গা বদল হলে, নতুন করে পরিকাঠামো তৈরি করতে হবে।ইতিমধ্যেই আরতির জন্য মিলেনিয়াম পার্ক ঘাটে তৈরি করা হয়েছে গঙ্গাদেবীর মূর্তি সমেত মন্দির। দর্শনার্থীদের জন্য কেনা হয়েছে পর্যাপ্ত পরিমাণে চেয়ার। প্রতি শনিবার শুরু হয়েছে ভোগ বিতরণও। এ ছাড়াও, গঙ্গা আরতির উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে পুরসভার তরফে।
আসলে বাজা কদমতলা ঘাটে আরতি দেখতে যে হারে মানুষ ভিড় জমাচ্ছেন, তাতে ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা পুলিশের।এছাড়া ভিড় বাড়ায় আরতি দেখতেও মানুষের অসুবিধা হয়। তাই দর্শকদের কথা মাথায় রেখেও জায়গা বদল করছে পুরসভা।অবশ্য এখানে আরতি স্থানান্তরিত করতে কলকাতা বন্দর এবং সেনা কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। সেই অনুমতিও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে বলে আশাবাদী পুরসভা।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...