Monday, April 6, 2026

বিশ্ব বাজারে ৪০ শতাংশ চাকরি খেয়ে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, আশঙ্কা IMF প্রধানের

Date:

Share post:

মানুষের কাজ কেড়ে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এই আশঙ্কা দীর্ঘদিনেই। এবার এআই-এর বাড়বাড়ন্তে রীতিমতো উদ্বেগ প্রকাশ করল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ)। তাদের দাবি, বিশ্বের ৪০ শতাংশ চাকরি কমে যেতে পারে এআই-এর বাড়বাড়ন্তের জেরে। যার জেরে বিশ্ববাজারে তৈরি হতে পারে চাকরি সঙ্কট।

আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভার মতে, বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলিতে বিপুল সংখ্যক কর্মী চাকরি হারাতে পারেন এআই-এর কারণে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্ববাজারে উৎপাদন বাড়বে এবং অর্থনৈতিক বৃদ্ধি ভাল হবে বলেও আশার কথা শুনিয়েছেন তিনি। আইএমএফ প্রধানের বক্তব্য, এআই-এর বাড়বাড়ন্তের কারণে বিশ্ববাজারে বিষম প্রভাব দেখা যাবে। এর ফলে এক দিকে, বিশ্ব জুড়ে বিভিন্ন কর্মক্ষেত্রে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রয়োগ। দিন দিন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই বহু মানুষ চাকরি হারাতে পারেন, কর্মক্ষেত্র থেকে বহু চাকরি একেবারে উধাও হয়ে যেতে পারে এই একই কারণে।

তবে আশঙ্কার পাশাপাশি কিছুটা স্বস্তির কথাও শুনিয়েছেন ক্রিস্টালিনা। তিনি বলেন, একদিকে যেমন চাকরি কমবে অন্যদিকে তেমনই নতুন চাকরি তৈরি হবে বাজারে। যে ভাবে প্রযুক্তির ব্যবহার হচ্ছে, বিজ্ঞানের বিভিন্ন শাখার উন্নয়ন ঘটছে, তাতে কর্মক্ষেত্রে নতুন দিক খুলছে। উচ্চ বেতনের ও উচ্চপদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি সবদিকেই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন মানুষ। বিশ্বের আর্থিক ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। তবে এআই-এর ব্যবহার মনুষ্যত্বের উপকারে যাতে ব্যবহার করা যায় তা নিশ্চিত করতে হবে মানুষকেই।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...