Friday, March 27, 2026

সামরিক শ.ক্তিতে ‘সর্বশ.ক্তিমান’ আমেরিকাই! কত নম্বরে রয়েছে ভারত? রইল তালিকা

Date:

Share post:

ফের একবার নিজেকে সর্বশক্তিমান প্রমাণ করল আমেরিকা (USA)। বিশ্বের সামরিক শক্তির (Global Fire Power Index)  নিরিখে এক নম্বর জায়গা ধরে রাখতে সক্ষম মার্কিন মুলুক। খুব একটা পিছিয়ে নেই ভারতও (India)। সামরিক শক্তিতে বিশ্বের কত নম্বর স্থানে রয়েছে ভারত? আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সের তরফে সম্প্রতি এই তথ্য প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবথেকে শক্তিধর দেশ হল আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া ও তৃতীয় স্থানে চিন। ভারত রয়েছে চতুর্থ স্থানে। সেরা দশের তালিকায় রয়েছে পাকিস্তানেরও নামও। সামরিক শক্তির বিচারে নবম শক্তিশালী দেশ পাকিস্তান।

মূলত সেনার সংখ্যা, সামরিক অস্ত্র, যুদ্ধবিমান, সেনার কৌশলগত অবস্থান, ভৌগলিক অবস্থান, এমনকী দেশের আর্থিক অবস্থার মতো ৬০টি বিষয় বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বের মোট ১৪৫টি দেশের মধ্যে এই শক্তির বিচার করা হয়েছে।

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের সেরা ১০ শক্তিশালী দেশের তালিকা-

 

  • আমেরিকা
  • রাশিয়া
  • চিন
  • ভারত
  • দক্ষিণ কোরিয়া
  • ব্রিটেন
  • জাপান
  • তুরস্ক
  • পাকিস্তান
  • ইতালি

অন্যদিকে, সবথেকে কম সামরিক শক্তিশালী দেশগুলির তালিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে প্রথম স্থানেই রয়েছে ভুটান। বাকি একাধিক ছোট দেশও এই তালিকায় জায়গা করে নিয়েছে।

 

এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বের সবথেকে কম শক্তিশালী ১০ দেশের তালিকা-

  • ভুটান
  • মলডোভা
  • সুরিনেম
  • সোমালিয়া
  • বেনিন
  • লিবেরিয়া
  • বেলিজে
  • সিয়েরা লিওনে
  • সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
  • আইসল্যান্ড

 

 

 

Related articles

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...