Tuesday, April 14, 2026

একগুচ্ছ প্রশ্ন বিচারপতির! অতীত টেনে হাইকোর্টের ভর্ৎসনা ISF-কে

Date:

Share post:

প্রতিষ্ঠা দিবসে কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে হাইকোর্টে গিয়ে কার্যত মুখ পুড়ল নওশাদ সিদ্দিকির দলের। দলের কর্মীদের নিয়ন্ত্রণ করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। প্রাথমিক নির্দেশে সভার অনুমতি দিলেও আদালত সম্পূর্ণ নির্দেশ দেবে বৃহস্পতিবার।

২১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে ২০২৩ সালে শহরে অরাজকতার পরিবেশ তৈরি করে আইএসএফ। ভাঙড়ে অনুষ্ঠান চলাকালীন অশান্তি ও কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে বিকালে রাণি রাসমণি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আইএসএফ কর্মীরা। নেতৃত্বে ছিলেন বিধায়ক নওসাদ সিদ্দিকি। অবরোধের জেরে অফিস টাইমে লক্ষ লক্ষ মানুষ আটকে পড়েন। সাধারণ মানুষকে পরিষেবা দিতে অবরোধ তোলার জন্য লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

তারপরেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় যখন পুলিশের ওপর ইটবৃষ্টি শুরু হয়। বুধবার হাইকোর্টে শুনানি চলাকালীন সেই প্রসঙ্গই টেনে আনে পুলিশ। গতবারের উদাহরণ টেনেই ভিক্টোরিয়া হাউস ছাড়া অন্যত্র সভা করার অনুরোধ জানানো হয়। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ কর্মীদের নিয়ন্ত্রণ করার দ্বায়িত্ব রাজনৈতিক দলেরই। তৃণমূল বা অন্য দল সভা করলে গণ্ডগোলের অভিযোগ ওঠে না। উস্কানি থেকে কর্মীদের আটকানোর কাজ রাজনৈতিক দলেরই, পর্যবেক্ষণ আদালতের।

এরপরই আইএসএফ-কে নিজের কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করার নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে কীভাবে বিধিনিষেধ আরোপ তা নিয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়। প্রাথমিকভাবে পুলিশের সংখ্যা বাড়িয়ে সমর্থক কমিয়ে সভার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ওইদিনই শুনানির চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...