Friday, June 26, 2026

বৃষ্টি- তুষারপাতে আমেরিকায় ‘বম্ব সাইক্লোন’, বাতিল ১০ হাজার ফ্লাইট!

Date:

Share post:

তুমুল বৃষ্টি আর তুষারপাতের ( rain and snowfall) মাঝে আমেরিকায় এবার আছড়ে পড়ল ‘বম্ব সাইক্লোন’ (Bomb Cyclone) । বিপর্যস্ত দৈনন্দিন জীবন। সোমবার সকাল থেকে উত্তর ও পূর্ব আমেরিকায় প্রবল তুষার ঝড় শুরু হয়েছে যা মঙ্গলবার ভয়ানক আকার নিয়েছে। একাধিক শহর প্রায় ২২ ইঞ্চি পুরু বরফে ঢেকে গিয়েছে। লক্ষ লক্ষ নিউইয়র্কবাসী ঘরবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ।

আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস (American National weather service) এই বিষয়ে জানিয়েছে, আমেরিকায় গত শনিবার থেকে প্রবল তুষারপাত শুরু হয়েছে। সঙ্গে আছে লন্ডভন্ড করে দেওয়া ঘূর্ণিঝড়। তার মাঝে সকাল ৭টা নাগাদ শুরু হয় ‘বম্ব সাইক্লোন’। এর ফলে ঠান্ডা হাওয়া, শৈত্যপ্রবাহ ও তুষারপাত – একসঙ্গে আছড়ে পড়ে। ডেলাওয়্যার থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত বহু এলাকায় ৬০ মাইল গতিতে বয়ে চলেছে দমকা হাওয়া। পূর্ব লং আইল্যান্ড ও ন্যানটাকেটের মতো উপকূলীয় অঞ্চলে হাওয়ার গতিবেগ প্রায় ৮০ মাইল প্রতি ঘণ্টায়। এই অবস্থায় এয়ারলাইন সংস্থা একাধিক বিমান বাতিল করে দিয়েছে। সূত্রের খবর, শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে ১০ হাজারেরও বেশি বিমান বাতিল করা হয়েছে। শুধু এদিনই বাতিল হয়েছে ৫ হাজার ফ্লাইট।

ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, রোড আইল্যান্ডে। যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের বাড়ির বাইরে যেতে বারণ করা হয়েছে। বেশ কয়েকটি প্রদেশে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পূর্ব আমেরিকায় ৫ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছেন। পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। হাজার হাজার স্নোপ্লাউ রাস্তায় নেমেছে। বিভিন্ন এলাকায় লবণ এবং রাসায়নিক ছড়ানো হচ্ছে কিন্তু তারপরেও বরফের মধ্যে রাস্তায় আটকে পড়েছে শতাধিক গাড়িচালক। আপাতত তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...