Saturday, June 27, 2026

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন করিম বেনজিমা

Date:

Share post:

ফিলিস্তিন ও ইজরায়েলের দ্বন্দ্বে সরব হয়েছিলেন বিশ্বের তারকা ফুটবলাররাও। ফিলিস্তিনদের ওপর ইজরায়েলের হামলার নিন্দা জানান প্রাক্তন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজিমা। এই ঘটনার রেশ ধরে গত বছরের অক্টোবরে বেনজিমার বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততার অভিযোগ এনেছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। এতে দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন করিম বেনজিমা।বুধবার এই ফুটবলারের আইনজীবী হিউজ ভিগিয়ের ফ্রান্সের বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে মামলা করেছেন।
সেই সময় বেনজিমা সামাজিক মাধ্যম এক্সে লিখেছিলেন,’আমাদের সমস্ত প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা আবারও এই অন্যায় বোমা হামলার শিকার হচ্ছে, যেখানে কোনও নারী বা শিশুও রেহাই পাচ্ছে না।’ বেনজিমার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। এটাও বলেছিলেন যে, বেনজিমার সঙ্গে ‘মুসলিম ব্রাদারহুডের কুখ্যাত সম্পৃক্ততা আছে।এর আগেই সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছিলেন বেনজিমা। আর এবার নিলেন আইনি পদক্ষেপ। মামলায় বেনজিমা উল্লেখ করেছেন,’মুসলিম ব্রাদারহুডের সঙ্গে কোনও রকম সম্পৃক্ততা কখনও ছিল না, এমনকি সংগঠনটির সদস্য বা কারও সম্পর্কে কোনও ধারণাও নেই।’

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...