Thursday, March 26, 2026

২২ জানুয়ারি সংহতি মিছিলের প্রস্তুতি সভা করল তৃণমূল

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি, সোমবার সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে সমন্বয়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সংহতি মিছিলের প্রস্তুতি সভা করল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভবানীপুরের অফিসে বুধবার দুপুরে এই প্রস্তুতি সভায় কলকাতার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি এবং দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল সভাপতি বিধায়ক দেবাশিস কুমার উপস্থিত ছিলেন। মিছিলের রুট ও অংশগ্রহণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। উত্তর ও দক্ষিণ কলকাতার সমস্ত ওয়ার্ড থেকেই তৃণমূল কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিদের মিছিল নিয়ে বেলা আড়াইটার মধ্যে হাজরা মোড়ে এসে জমায়েত হতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংহতি মিছিলের দিন কালীঘাটে পুজো দিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের নেতৃত্ব দেবেন। সঙ্গে থাকবেন সর্বধর্মের প্রতিনিধিরা। মিছিল শুরু হয়ে হাজরা রোড ধরে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে সেভেন পয়েন্ট দিয়ে পার্কসার্কার্স ময়দান পৌঁছাবে। সেখানেই মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। দলের তরফে সংহতির বার্তা দিয়ে প্ল্যাকার্ড রাখা হবে। ওয়ার্ডের সর্বধর্মের নানা সংগঠন ও প্রতিনিধিদের ওই মিছিলে নিয়ে আসতে হবে। মিছিলে দলের কলকাতা শাখার ছাত্র-যুব-মহিলা ও শ্রমিক সংগঠনের সমস্ত কর্মীকেও আসতে বলা হচ্ছে।

আরও পড়ুন- রাস্তা থেকে কুড়িয়ে অনাথ শিশুকন্যাদের মানুষ করছেন ৬৬ বছরের বৃদ্ধ!

 

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...