Wednesday, June 24, 2026

হুথিদের বিরুদ্ধে অভিযানে নিখোঁজ দুই আমেরিকান কমান্ডো!

Date:

Share post:

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে চলেছে ইয়েমেনের হুথি বাহিনী (Houthi)। গত বৃহস্পতিবার ইয়েমেনে হুথিদের ঘাঁটিতে হামলাও চালিয়েছে ব্রিটেন ও আমেরিকা। এবার গোপন অভিযান চালাতে গিয়ে নিখোঁজ আমেরিকান ফৌজের দুই কমান্ডো। তাঁদের উদ্ধার করতে অভিযানে নেমেছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (United States Central Command) বা সেন্টকম (Centcom)।

বেশ কয়েক মাস ধরেই ইরানের মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে আমেরিকা। সূত্রের খবর আন্তর্জাতিক জলসীমায় নজরদারির পাশাপাশি হুথিদের অস্ত্রভাণ্ডার খুঁজে বের করার নির্দেশও দেওয়া হয়েছিল নেভি সিলস কমান্ডোদের। সেখানেই হুথিদের অস্ত্রভাণ্ডারের খোঁজ মেলে। যার মধ্যে ছিল ইরানে তৈরি ব্যালিস্টিক মিসাইলের অংশ, ক্রুজ মিসাইল, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র-সহ একাধিক অস্ত্রশস্ত্র। এই দিয়েই জলপথে আক্রমণ করত জঙ্গি গোষ্ঠী বলে অভিযোগ। সোমালিয়া উপকূলে থাকা জাহাজটি থেকে অভিযান শুরু করে মার্কিন নৌসেনার নেভি সিলস। সেই অভিযানে গিয়ে নিখোঁজ ২ মার্কিন কমান্ডো।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...