Wednesday, June 24, 2026

ফের ইডির ডাকে ‘না’! চতুর্থবার সমন এড়িয়ে নিজের বি.পদ বাড়াচ্ছেন কেজরিওয়াল?

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। নির্বাচনকে মাথায় রেখেই প্রচারে জোর দিতে চাইছেন আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। আর সেকারণেই ফের ইডির (ED) সমন (Summon) এড়াতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী, এমনটাই শোনা যাচ্ছে। আবগারি দুর্নীতি মামলায় ফের কেজরিওয়ালকে তলব করেছে ইডি। গত ১৩ জনুয়ারি তাঁকে সমন পাঠিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। তবে এদিন দলের তরফে জানানো হয়েছে, ইডি দফতরে না গিয়ে কেজরিওয়াল গোয়ায় যাবেন ভোটপ্রচার করতে। এদিকে ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার হাজিরা না দিলে ফের শুক্রবারই তলব করা হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে রয়েছেন কেজরিওয়াল। এর আগেও তিনবার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল। যদিও তাতে সাড়া দেননি কেজরিওয়াল। ইডির সমনকে ‘বেআইনি’ দাবি করে বারবার হাজিরা এড়িয়েছিলেন তিনি। আম আদমি পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছিল, শুধুমাত্র তাঁকে গ্রেফতার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। আর সেই কারণেই তিনি হাজিরা দেননি। কেজরিওয়ালও একাধিকবার সমনের বিরুদ্ধে সরব হন। তিনি জানান, ইডি তাঁকে যে সমন পাঠাচ্ছে তার কোনও ভিত্তি নেই। এই বেআইনি সমনে হাজিরা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংকে আগেই গ্রেফতার করেছে ইডি। এবার লোকসভা নির্বাচন সামনে আসতেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি, এমনই অভিযোগ আপের। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আজই গোয়া উড়ে যাবেন কেজরি। ইতিমধ্যে সেই খবর ইডিকে জানিয়েও দেওয়া হয়েছে আপের তরফে।

তবে পরপর তিনবার সমন উপেক্ষা করায় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে পারে ইডি তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। কিন্তু ইডি সূত্রে খবর, এখনই কেজরির বিরুদ্ধে বড় কোনও পদক্ষেপ নিতে চাইছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে শুক্রবার তাঁকে ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলে খবর।

 

 

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...