Saturday, April 4, 2026

খারাপ কাজে ফাইন, ভাল কাজে প্রমোশন: নরম-গরম বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য ও জেলা আধিকারিকদের সঙ্গে বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, পরিষেবা আটকে রাখার অভিযোগ উঠলে সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিতে জড়ালেও রেহাই পাবেন না সরকারি আধিকারিকরা।এরই পাশাপাশি মুখ‌্যমন্ত্রী বলেন, যাঁরা ভাল কাজ করবেন, তাঁদের প্রশংসাও করা হবে।প্রয়োজনে তাদের দ্রুত পদোন্নতিরও ব্যবস্থা করা হবে।এমনকী, তিনি বলেন, মানুষের কাজ চালু রাখতে দরকারে শনি-রবিবারও কাজ করতে হবে।আগে কাজ পড়ে ছুটি।বুধবার জেলাশাসক, পুলিশ সুপার, বিভাগীয় সচিবদের সঙ্গে বৈঠকে কড়া মনোভাব দেখান মুখ্যমন্ত্রী। বুধবারের ভার্চুয়াল বৈঠকে কার্যত অফিসারদের চরম হুঁশিয়ারি দিলেও, যারা মনযোগ দিয়ে কাজ করবেন তাদের পাশে যে রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেকথাও জানাতে ভোলেননি মমতা।তিনি জানিয়ে দেন,খারাপ কাজে ফাইন ভাল কাজে মিলবে প্রমোশন।

আসলে দুয়ারে সরকার হওয়ার পরেও অনেকেই সন্তুষ্ট হচ্ছেন না। পরিষেবা ঠিকঠাক দেওয়া হচ্ছে না। বৈঠকে সেই বিষয়েই নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা।জানা গিয়েছে, বৈঠকে মুখ্যমন্ত্রী আন্দোলনের নামে কর্মচারীদের একাংশের অসহযোগিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সরকারি কর্মচারীরা কাজে ফাঁকি দিলে বা অসহযোগিতা করলে আর বরদাস্ত করা হবে না।কিন্তু সবাই একরকম নন। যারা সহযোগিতা করবেন, মানুষের কাছে দুয়ারে সরকারের পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেবেন, তাদের জন্য সরকার সবসময় পাশে থাকবে।

তিনি বৈঠকে বলেন,এর জন্য পারফর্মেন্স রিভিউ করে দেখা হবে। যদি খারাপ পারফরমেন্স হয়, চাকরি থেকে বের করে দেওয়া হবে।পারফরমেন্স ভালো হলে মিলবে পুরস্কার। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন, ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনসংযোগ কর্মসুচি। গ্রামে গ্রামে বুথ স্তরে গিয়ে সরকারি আধিকারিকদের মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। তাঁর নির্দেশ দরকার হলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সবার ছুটি বাতিল করে দেওয়া হোক। মুখ্যসচিবকে তাঁর নির্দেশ, ‘‌সার্ভিস রুল দেখুন। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের এবিষয়ে নিয়ম কানুন দেখুন। যাঁরা কাজে ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’‌

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...