Wednesday, June 24, 2026

রামমন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্ধ দিবস ছুটি, তীব্র নিন্দা বিরোধীদের

Date:

Share post:

রামমন্দির উদ্বোধনে সরকারি উদ্যোগের কোনও খামতি রাখছে না মোদি সরকার। ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মচারীদের অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হল। বৃহস্পতিবার, এই ঘোষণা করেন কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওইদিন নয়ডা, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, হরিয়ানা-সহ আশপাশের এলাকার সমস্ত মদের দোকানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

লোকসভা ভোটের আগে রামমন্দিরকেই (RamMandir) সর্বস্তরের প্রচারের হাতিয়ার হিসেবে তুলে ধরছে কেন্দ্রের বিজেপি সরকার (Central Government)। আর সেই প্রচেষ্টার অঙ্গ হিসেবেই সরকারি কর্মচারীরা যাতে রাম মন্দিরের দ্বারোদঘাটনের অনুষ্ঠানের সরাসরি সম্প্রসারণ দেখতে পান, তার জন্য এই পদক্ষেপ বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ২২ জানুয়ারির পর মন্দিরের দরজা সাধারণের জন্য খুলে যাওয়ার পর, মন্ত্রীদের, নিজেদের এলাকার মানুষদের অযোধ্যা নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, সেই সফরে মন্ত্রীদেরও সঙ্গে যেতে বলা হয়েছে।

এই নিয়ে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। তাদের মতে রামমন্দির নিয়ে রাজনৈতিক গিমিক করার চেষ্টা করছে মোদি সরকার।


Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...