Wednesday, June 24, 2026

চণ্ডীগড়ের মেয়র নির্বাচন স্থগিত, আদালতের দ্বারস্থ আপ

Date:

Share post:

বৃহস্পতিবার নির্বাচন হওয়ার কথা থাকলেও, প্রিসাইডিং অফিসারের অসুস্থতার কারণে স্থগিত হয়ে গেল চণ্ডীগড়ের মেয়র নির্বাচন। অতর্কিতে এভাবে নির্বাচন বন্ধ করে দেওয়ায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দারস্ত হয়েছে আম আদমি পার্টি।

বৃহস্পতিবার চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পদের নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছে আপ। আপ সাংসদ রাঘব চাড্ডা বলেন, “বিজেপি পরাজয়ের আশঙ্কায় নানা কলকাঠি নাড়ছে নির্বাচন পিছিয়ে দিতে। ওদের অবস্থা এখন সেই বাচ্চা ছেলেটার মত, যে শূন্য রানে আউট হয়ে যাবার পর ব্যাট নিয়ে বাড়ি পালিয়ে যায়।” আপ-এর মেয়র প্রার্থী, কুলদীপ ধলোরে হাইকোর্টে তার আবেদনে, অনিল মসিহের জায়গায় একজন নতুন প্রিসাইডিং অফিসার নিয়োগের দাবি জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, “প্রিসাইডিং অফিসার এবং সেক্রেটারি, মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ নির্বাচন পরিচালনার জন্য ভারপ্রাপ্ত বেশিরভাগ কর্মকর্তা হরিয়ানা ক্যাডারের, যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে এবং অফিসাররা শাসক দলের প্রভাবের অধীনে রয়েছে।” ধলোর পিটিশনে অভিযোগ করেছেন, “এটি স্পষ্ট যে নির্বাচনের মাত্র একদিন আগে, সচিবকে অপসারণ করা হয়েছিল এবং হরিয়ানা ক্যাডারের একজন কর্মকর্তাকে, যেখানে বিজেপি শাসক দল, নিয়োগ করা হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপটি স্পষ্ট করে দেয় যে তারা যে কোনও উপায়ে বিজেপি কাউন্সিলরদের সাহায্য করতে এবং নির্বাচনী কার্যক্রমকে প্রভাবিত করতে আগ্রহী।”

বিজেপি হারের ভয়েই নির্বাচনে বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন রাঘব চাড্ডা। তিনি বলেন, “মোট ৩৬টি ভোটের মধ্যে ২০ টি আমাদের পক্ষে (আপ ১৩, কংগ্রেস ৭), ইন্ডিয়া জোট চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রস্তুত। বিজেপি একেবারেই খারাপভাবে হারছে। যার জেরেই ওদের রাতের ঘুম উড়ে গিয়েছে। তাই এই ধরনের কর্ম কর্মকাণ্ড করছে গেরুয়া শিবির।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...