Wednesday, June 24, 2026

শীত আর কুয়াশার জোড়া ফলায় জড়োসড়ো রাজধানী!

Date:

Share post:

হাড় কাঁপানো শীতের ঠেলায় বিপাকে দিল্লিবাসী (Delhi People)। গত ৮ দিন ধরে কাঁপছে উত্তর ভারত। ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশা আর কমেছে বাতাসের গুণগতমান। দিল্লি বিমানবন্দর(Delhi Airport), ইন্ডিয়া গেট (India Gate) সহ বেশ কিছু এলাকার দৃশ্যমানতা প্রায় পঞ্চাশ মিটারে নেমে এসেছে বলে খবর। বৃহস্পতিবার মৌসম ভবন (IMD) জানিয়েছে যে আজ দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তবে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রিতেই থাকবে।

আইএমডি বলছে আজ ও আগামীকাল রাজধানীতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দিনের বেলা আকাশ পরিষ্কার থাকলেও সকাল থেকে ঘন কুয়াশায় একাধিক গণপরিবহন পরিষেবা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থাকছে। অন্তত ৫ দিন এই শৈত্য প্রবাহ জারি থাকবে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। ইতিমধ্যেই ফুটপাতের বাসিন্দারা সরকারের দেওয়া রাতের বিশেষ আশ্রয় কেন্দ্রে থাকতে বাধ্য হচ্ছেন। আজ প্রায় কুড়িটি ট্রেন দেরিতে চলেছে এবং একাধিক উড়ান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বিমানবন্দর।

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...