Friday, April 3, 2026

এডেন উপসাগরে মার্কিন জাহাজে ড্রোন হামলা, সাহায্যে ছুটল ভারতীয় নৌসেনা

Date:

Share post:

ফের একবার বাণিজ্যতরীতে জলদস্যুদের ড্রোন হামলা। এবার এডেন উপসাগরে আক্রান্ত মার্কিন পণ্যবাহী জাহাজ। হামলার খবর পেয়েই আক্রান্ত জাহাজকে সাহায্য করতে সেখানে পৌঁছল ভারতীয় নৌসেনা যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনম।

জানা গিয়েছে, বুধবার রাত ১১.১১টা নাগাদ এডেন উপসাগরে মার্শাল আইল্যান্ডের নিশানবাহী বাণিজ্যতরী এমভি জেনকো পিকার্ডিতে ড্রোন হামলা চালানো হয়। আক্রান্ত হওয়ার পর ভারতীয় নৌসেনার কাছে সাহায্য চায় জাহাজটি। খবর পেয়ে দ্রুতে উদ্ধারের জন্য সেখানে পৌঁছয় নৌসেনার জাহাজ। আইএনএস বিশাখাপত্তনম। জলদস্যুদের দমনে ওই এলাকায় মোতায়েন ছিল রণতরীটি। মনে করা হচ্ছে, এই হামলার পিছনে ইয়েমেনের হাউথিদের হাত রয়েছে।

সূত্রের খবর, ২২ জন নাবিক ছিলেন জাহাজটিতে যার মধ্যে ৯ জন ভারতীয়। হামলার জেরে জাহাজটি অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনও খবর নেই। বৃহস্পতিবার সকালেই এমভি জেনকো পিকার্ডিতে গিয়েছেন নৌসেনার ইওডি বিশেষজ্ঞরা। হামলায় জাহাজটির কী কী ক্ষতি হয়েছে তাঁরা তা খতিয়ে দেখেন। তবে বুধবারের এই হামলার পিছনে কারা রয়েছে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, ইজরায়েল ও হামাস যুদ্ধের জেরে বর্তমানে রীতিমতো উত্তপ্ত লোহিত সাগর। সেখানে একের পর এক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালাচ্ছে হাউথি জঙ্গিগোষ্ঠী। এডেন উপসাগরে এই হামলার নেপথ্যেও হাউথিরা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related articles

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...