Saturday, April 4, 2026

বিজেপির রামরাজ্যে বিনা দোষে জেলে মুসলিম কিশোর, বাড়িতে চলল বুলডোজার

Date:

Share post:

বিনা অপরাধে শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে পাঁচ মাস জেল খাটলো এক কিশোর। সরকারের বুলডোজারের তলায় পিষে গেল তার পরিবারের বাসস্থান। মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে সংখ্যালঘু এক কিশোরের বিরুদ্ধে দেখা গেল রাম রাজ্যের সুশাসনের এমনই নমুনা। তবে মজার ব্যাপার হল যে বড় অভিযোগের ভিত্তিতে তাকে তড়িঘড়ি জেলে পোরা হল সেই মামলায় খোদ অভিযোগকারী এবং প্রধান সাক্ষী কিশোরকে শনাক্তই করতে পারেনি।

১৮ বছর বয়সী আদনান মনসুরি হিন্দু ধর্মীয় মিছিলে থুথু ফেলার অভিযোগে ১৫১ দিন বিচার বিভাগীয় হেফাজতে কাটিয়েছে। ঘটনার পরপরই তার বাড়ি ভেঙে ফেলা হয়, বে-আইনি দখলের অভিযোগে, এবং পরিবারকে অন্য ঠিকানা খুঁজতে হয়। পাঁচ মাস জেলে থাকার পর, কিশোর জামিনে বেরিয়ে এসেছে কারণ অভিযোগকারী, প্রধান সাক্ষীও তাকে শনাক্ত করতে পারেনি। তার নাবালক ভাই এবং তার তুতো ভাইও একজন নাবালক, এই মামলার অন্য দুই আসামি। তারা আগেই জামিন পেয়েছে। গত বছর ১৭ জুলাই, আদনান এবং তার দুই ভাই বারান্দায় ছিলেন যখন ভগবান মহাকালের একটি শোভাযাত্রা ভক্তরা তাদের বাড়ির পাশ দিয়ে বের করেছিল। তখন হঠাৎই কেউ চিৎকার করে বলে, “ওরা থুতু ফেলছে”। এর পরেই হেনস্তা শুরু হয়। তিন ভাইকে হেফাজতে নেয় পুলিশ। মামলা করেন সাওয়ন লট নামের এক ব্যক্তি। একদিন পরে আদনানের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজারে। স্থানীয় প্রশাসন জানায়, দখলি জমিতে থাকা বাড়ি ভাঙা হয়েছে। বাড়ি ভাঙার সময় ডিজে, ঢোল বাজিয়ে নাচতে দেখা যায় স্থানীয় যুবকদের। এই বিষয়ে বিজেপির স্থানীয় মুখপাত্র আশিস আগরওয়াল বলেন, “যারা ভবগান শিবকে অসম্মান করবে তাদের শিব তাণ্ডবের জন্যও তৈরি থাকতে হবে।” এদিকে আদনান এবং তার ভাইদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, শত্রুতা প্রচার, ধর্মীয় সমাবেশে বিঘ্ন ঘটানো এবং দুর্বৃত্তায়নের অভিযোগ আনা হয়।

তবে আদালতে মামলার শুনানিতে দেখা যায় এই ঘটনায় মামলাকারী ও সাক্ষী দুজনের কেউই অভিযুক্তকে চেনেনই না। সর্বভারতীয় টিভি চ্যানেলের প্রশ্নের উত্তরে মামলাকারী সাওয়ান লট বলেন, তিনি আদনানকে চিনতেন না। তার কথায়, “যে ছেলেটির ভিডিও আমাকে দেখানো হয়েছে, আমি তাকে চিনি না। জেল থেকে আদালতে সরাসরি ভিডিও কল করা হয়েছিল। আমি তাকে শনাক্ত করতে অস্বীকার করেছি।” লট বলেছেন, তিনি ১৭ জুলাই ঘটনার স্থানে অন্য দুই ছেলেকে দেখেছিলেন এবং তাদের শনাক্ত করেছিলেন। এখন প্রশ্ন উঠছে, কীসের ভিত্তিতে মামলা হয়েছিল, হেনস্তাই কি উদ্দেশ্য ছিল? খারাকুওয়া থানা, যেখানে এফআইআর দায়ের করা হয়েছিল এই ঘটনায়, সেখানকার পুলিশ কর্তৃপক্ষও মুখে কুলুপ এঁটেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...